নিজস্ব প্রতিবেদক,
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযানে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ২৪ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
মঙ্গলবার (৭ জুলাই) সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় সিরাজগঞ্জের উদ্যোগে উল্লাপাড়া থানার রামনগর, দাদপুরসহ বিভিন্ন এলাকায় পাঁচটি নিয়মিত অভিযান পরিচালনা করা হয়।
সহকারী পরিচালক মো. নজরুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে এবং উপ-পরিদর্শক দুলাল চন্দ্র প্রামানিকের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে দুইজনকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা হয় ২৪ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০০ গ্রাম গাঁজা।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী হয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় সিরাজগঞ্জের উপ-পরিদর্শক দুলাল চন্দ্র প্রামানিক।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে জেলার বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। "মাদকাসক্তিমুক্ত বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাদক নির্মূলে কঠোর অবস্থান বজায় রাখা হবে।