রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ-সলংগা) আসনের জাতীয় সংসদ সদস্য ভি.পি. আয়নুল হক অসুস্থ দুই ব্যক্তিকে দেখতে তাদের বাড়িতে গিয়ে নগদ অর্থ সহায়তা প্রদান করেছেন।
বৃহস্পতিবার রায়গঞ্জ উপজেলার জানকিগাতী গ্রামের অসুস্থ রায়গঞ্জ উপজেলা জাসসের সভাপতি মো. শাহজাহান আলী এবং বারুইভাগ গ্রামের এলজিডি সার্ভেয়ার মো. আব্দুল মান্নানকে দেখতে যান তিনি। এ সময় তিনি তাঁদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।
পরিদর্শনকালে এমপি আয়নুল হক তাঁদের হাতে নগদ অর্থ সহায়তা তুলে দেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন। তিনি বলেন, দুঃসময়ে মানুষের পাশে দাঁড়ানো একজন জনপ্রতিনিধির দায়িত্ব।
এ সময় অসুস্থ দুই ব্যক্তির পরিবারের সদস্যরাসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।