প্রধানমন্ত্রী তারেক রহমান এর ১০ জন উপদেষ্টার মধ্যে দায়িত্ব বণ্টন করে মন্ত্রিপরিষদ বিভাগ মঙ্গলবার প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, মন্ত্রীর পদমর্যাদার উপদেষ্টা হিসেবে মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, নজরুল ইসলাম খান ও রুহুল কবীর রিজভী আহমেদকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা করা হয়েছে।
মো. ইসমাইল জবিউল্লাহ – জনপ্রশাসন
রাশেদ আল মাহমুদ তিতুমীর – অর্থ ও পরিকল্পনা
প্রতিমন্ত্রীর পদমর্যাদার উপদেষ্টাদের মধ্যে:
মো. হুমায়ুন কবির – পররাষ্ট্র, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন
অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শামসুল ইসলাম – প্রতিরক্ষা
জাহেদ উর রহমান – নীতি ও কৌশল
মাহ্দী আমিন – শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান, শ্রম ও কর্মসংস্থানরেহান আসিফ আসাদ – ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি, বিজ্ঞান ও প্রযুক্তি
গত ১৭ ফেব্রুয়ারি মন্ত্রী ও প্রতিমন্ত্রীর পদমর্যাদায় ১০ জনকে উপদেষ্টা পদে নিয়োগ দেওয়া হয়েছিল।