প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৮, ২০২৬, ৬:২১ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৪, ২০২৬, ১২:৫১ পি.এম
রায়গঞ্জে জামায়াতে ইসলামীর বাছাইকৃত কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী রায়গঞ্জ উপজেলা শাখার উদ্যোগে বাছাইকৃত কর্মী শিক্ষা বৈঠক-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৪ এপ্রিল) সকাল ৭টায় উপজেলার দারুল ফাতাহ মাদ্রাসা মিলনায়তনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি এস এম মুনসুর আলী।
উপজেলা তারবিয়াত সম্পাদক নজরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আলহাজ্ব অধ্যাপক মাওলানা নাসির উদ্দীন।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারি আলহাজ্ব মোঃ শওকত আলী মাস্টার ও খোরশেদ আলম, উপজেলা অফিস সম্পাদক জাকারিয়া হোসেন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ডা. কামরুল ইসলাম, উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা গোলাম আজম, সুমন আহমেদ এবং পৌর আমীর আলহাজ্ব হোসেন আলীসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বৈঠকে সংগঠনের কার্যক্রম জোরদার করা, কর্মীদের আদর্শিক প্রশিক্ষণ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।
Copyright © 2026 দৈনিক জনতার ভোর. All rights reserved.