Dhaka ১০:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংর্বশেষ সংবাদ:
রায়গঞ্জ উপজেলা ইটভাটা মালিক সমিতির নির্বাচনে সভাপতি পদে মো. আবু হানিফ খান এবং সাধারণ সম্পাদক পদে মো. ওমর ফারুক খান জুবায়ের রায়গঞ্জে কছিম উদ্দিন হত্যা: দীর্ঘ তদন্তে বেরিয়ে এল রহস্য, গ্রেপ্তার ২ রায়গঞ্জে সংখ্যালঘু গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগ, অভিযুক্ত গরু ব্যবসায়ী রায়গঞ্জের সনাতন ধর্মাবলম্বীদের দুর্গোৎসবের শুভেচ্ছা জানালেন হাফিজুর রহমান রায়গঞ্জে ভিপি আয়নুল হক এমপি প্রমীলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন তাড়াশে দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে ১ হাজার পিছ শাড়ি বিতরণ করলেন জহুরুল ইসলাম আকন্দ রায়গঞ্জে ৪০০ গ্যাস সিলিন্ডার লুট, বগুড়ায় অভিযান চালিয়ে গ্রেফতার ৩ রায়গঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, গল্পবলা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার রায়গঞ্জে উপজেলা জেন্ডার ইকুয়ালিটি ফোরাম (GEF)-এর সঙ্গে সরকারি কর্মকর্তাদের ত্রৈমাসিক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে’—অব্যাহতি চেয়ে আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা আব্দুল লতিফের আকুতি

গভীর গর্তে হুমকির মুখে ফুলজোড় নদীর ব্রিজ, বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা

  • Reporter Name
  • Update Time : ০৪:৪০:৩০ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
  • ১০৫ Time View

নিজস্ব প্রতিবেদক, রায়গঞ্জ:

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ভূঁইয়াগাঁতী ইউনিয়নের ফুলজোড় নদীর ব্রিজের পশ্চিম প্রান্তে ভয়াবহ গর্তের সৃষ্টি হয়েছে। সেতুর সংযোগ সড়কের একাংশ ধসে যাওয়ায় প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন পথচারী, মোটরসাইকেল আরোহী, অটোরিকশাসহ বিভিন্ন যানবাহনের চালকরা। দ্রুত সংস্কার না হলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

সরেজমিনে দেখা যায়, ব্রিজের পশ্চিম পাশে সংযোগ সড়কের একটি বড় অংশ ধসে গভীর গর্তের সৃষ্টি হয়েছে। গর্তের নিচের মাটি সরে গিয়ে সড়কের অংশ ঝুলন্ত অবস্থায় রয়েছে। দুর্ঘটনা এড়াতে স্থানীয়রা ইট ও গাছের ডালপালা দিয়ে ঝুঁকিপূর্ণ স্থানটি চিহ্নিত করলেও তা কোনোভাবেই নিরাপদ নয়। বিশেষ করে রাতের অন্ধকার ও বৃষ্টির সময় সেখানে দুর্ঘটনার ঝুঁকি আরও বেড়ে যায়।

স্থানীয় বাসিন্দারা জানান, প্রতিদিন শত শত মানুষ ও বিভিন্ন ধরনের যানবাহন এই সড়ক ব্যবহার করে। দীর্ঘদিন ধরে গর্তটি থাকলেও স্থায়ীভাবে সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ফলে প্রতিনিয়ত আতঙ্ক নিয়ে চলাচল করতে হচ্ছে। শিক্ষার্থী, বৃদ্ধ ও মোটরসাইকেল আরোহীরা সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন।

এলাকাবাসীর দাবি, দ্রুত গর্তটি সংস্কার করে সেতুর সংযোগ সড়ক চলাচল উপযোগী করা হোক। পাশাপাশি স্থায়ী সংস্কার না হওয়া পর্যন্ত ঝুঁকিপূর্ণ স্থানে ব্যারিকেড ও সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপনেরও দাবি জানান তারা।

রায়গঞ্জ উপজেলা প্রকৌশলী রবিউল ইসলাম বলেন, “বিষয়টি আমাদের নজরে এসেছে। দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। আপাতত ঝুঁকি কমাতে অস্থায়ী ব্যবস্থা নেওয়া হবে এবং স্থায়ী সংস্কারের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।”

রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল খালেক পাটোয়ারী বলেন, “বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংশ্লিষ্ট দপ্তরকে দ্রুত ঘটনাস্থল পরিদর্শনের নির্দেশ দেওয়া হবে। জনসাধারণের নিরাপদ চলাচল নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

স্থানীয়দের আশা, প্রশাসনের দ্রুত উদ্যোগে ঝুঁকিপূর্ণ অংশটি সংস্কার করা হলে সম্ভাব্য দুর্ঘটনা এড়ানো সম্ভব হবে এবং স্বস্তি ফিরে আসবে এই গুরুত্বপূর্ণ সড়ক ব্যবহারকারী হাজারো মানুষের মধ্যে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

রায়গঞ্জ উপজেলা ইটভাটা মালিক সমিতির নির্বাচনে সভাপতি পদে মো. আবু হানিফ খান এবং সাধারণ সম্পাদক পদে মো. ওমর ফারুক খান জুবায়ের

গভীর গর্তে হুমকির মুখে ফুলজোড় নদীর ব্রিজ, বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা

Update Time : ০৪:৪০:৩০ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬