Dhaka ০২:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংর্বশেষ সংবাদ:
রায়গঞ্জে অজ্ঞাত গাড়ির চাপায় মাথাসহ বুক পিষ্ট, ঘটনাস্থলেই এক ব্যক্তির মৃত্যু রায়গঞ্জে পুলিশ নারী হেল্পডেস্ক ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক সভা রায়গঞ্জে এইচ.জি.বি.এল উচ্চ বিদ্যালয়ের নব গঠিত কমিটির পরিচিতি সভা ও অভিভাবক সমাবেশ রায়গঞ্জে মানবিক সহায়তা পেলেন ৩৮৫ দরিদ্র-অসহায় মানুষ রায়গঞ্জের নিমগাছীতে ট্রাকচাপায় মাছ ব্যবসায়ীর মৃত্যু, চালক পলাতক রায়গঞ্জে দেড়াগাঁতী রুদ্রপুর উচ্চবিদ্যালয়ে অভিভাবক সমাবেশ নলকার উন্নয়নে নতুন প্রত্যয়, চেয়ারম্যান পদে লড়তে চান এস এম রেজাউল করিম ৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ রায়গঞ্জে কুটির শিল্প ও বাণিজ্য মেলার আনুষ্ঠানিক উদ্বোধন রায়গঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে মো. ইলিয়াস নামে এক যুবক নিহত হয়েছেন

সাবেক এমপি মরহুম আলহাজ্ব আব্দুল মান্নান তালুকদারের প্রথম মৃত্যুবার্ষিকী আজ: গভীর শ্রদ্ধা ও দোয়ায় স্মরণ

  • Reporter Name
  • Update Time : ০৫:০১:২৭ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬
  • ৫০ Time View

নিজস্ব প্রতিবেদক:
আজ ১৮ জুলাই সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ-সলঙ্গা) আসনের সাবেক চারবারের নির্বাচিত সংসদ সদস্য মরহুম আলহাজ্ব আব্দুল মান্নান তালুকদারের প্রথম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে তাঁর পরিবার, রাজনৈতিক সহকর্মী, শুভানুধ্যায়ী ও সর্বস্তরের জনগণ গভীর শ্রদ্ধার সঙ্গে তাঁকে স্মরণ করছেন।
দীর্ঘ রাজনৈতিক জীবনে আলহাজ্ব আব্দুল মান্নান তালুকদার সততা, জনসম্পৃক্ততা এবং উন্নয়নমুখী কর্মকাণ্ডের জন্য এলাকাবাসীর কাছে একজন জনপ্রিয় নেতা হিসেবে পরিচিত ছিলেন। চারবার সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনকালে তিনি রায়গঞ্জ, তাড়াশ ও সলঙ্গা অঞ্চলের শিক্ষা, যোগাযোগ, অবকাঠামো এবং সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
তাঁর মৃত্যুতে সিরাজগঞ্জ-৩ আসনসহ পুরো অঞ্চলে শোকের ছায়া নেমে আসে। আজ তাঁর প্রথম মৃত্যুবার্ষিকীতে বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের পক্ষ থেকে কবর জিয়ারত, দোয়া মাহফিল, কোরআনখানি এবং মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকেই তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে স্মৃতিচারণ করছেন।
মরহুম আলহাজ্ব আব্দুল মান্নান তালুকদারের আত্মার মাগফিরাত কামনা করে সর্বস্তরের মানুষ মহান আল্লাহর দরবারে দোয়া করেছেন। তাঁরা প্রার্থনা করেন, মহান আল্লাহ তায়ালা যেন মরহুমকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মাকাম দান করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারকে এই শোক সইবার শক্তি দান করেন। আমিন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

রায়গঞ্জে অজ্ঞাত গাড়ির চাপায় মাথাসহ বুক পিষ্ট, ঘটনাস্থলেই এক ব্যক্তির মৃত্যু

সাবেক এমপি মরহুম আলহাজ্ব আব্দুল মান্নান তালুকদারের প্রথম মৃত্যুবার্ষিকী আজ: গভীর শ্রদ্ধা ও দোয়ায় স্মরণ

Update Time : ০৫:০১:২৭ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬