Dhaka ০৪:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংর্বশেষ সংবাদ:
রায়গঞ্জ উপজেলা ইটভাটা মালিক সমিতির নির্বাচনে সভাপতি পদে মো. আবু হানিফ খান এবং সাধারণ সম্পাদক পদে মো. ওমর ফারুক খান জুবায়ের রায়গঞ্জে কছিম উদ্দিন হত্যা: দীর্ঘ তদন্তে বেরিয়ে এল রহস্য, গ্রেপ্তার ২ রায়গঞ্জে সংখ্যালঘু গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগ, অভিযুক্ত গরু ব্যবসায়ী রায়গঞ্জের সনাতন ধর্মাবলম্বীদের দুর্গোৎসবের শুভেচ্ছা জানালেন হাফিজুর রহমান রায়গঞ্জে ভিপি আয়নুল হক এমপি প্রমীলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন তাড়াশে দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে ১ হাজার পিছ শাড়ি বিতরণ করলেন জহুরুল ইসলাম আকন্দ রায়গঞ্জে ৪০০ গ্যাস সিলিন্ডার লুট, বগুড়ায় অভিযান চালিয়ে গ্রেফতার ৩ রায়গঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, গল্পবলা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার রায়গঞ্জে উপজেলা জেন্ডার ইকুয়ালিটি ফোরাম (GEF)-এর সঙ্গে সরকারি কর্মকর্তাদের ত্রৈমাসিক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে’—অব্যাহতি চেয়ে আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা আব্দুল লতিফের আকুতি

‘রক্ত দিয়ে কেনা বাংলাদেশে বেইমানির ঠাঁই নেই’—মামুনুল হক

  • Reporter Name
  • Update Time : ০১:৩৬:০৬ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ২৬২ Time View

স্টাফ রিপোর্টার:

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক বলেছেন, এদেশে ভাত ও ব্যালটের অধিকার প্রতিষ্ঠার জন্য নয়; বরং বাংলাদেশকে পরিকল্পিতভাবে একটি মৃত্যুকূপে পরিণত করা হয়েছিল। মানুষের কণ্ঠরোধ করতে গুম করা হয়েছে অসংখ্য মানুষকে। নির্বিচারে হত্যা করা হয়েছে বহু আলেম ও ওলামায়ে কেরামকে।

রোববার বিকেল তিনটায় সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ভূইয়াগাঁতীতে ১১ দলীয় নির্বাচনী ঐক্যজোটের আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আল্লামা মামুনুল হক বলেন, সারাদেশে প্রায় চার কোটি ছাত্র-জনতা জুলুম ও ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রামে নেমেছিল। এই সংগ্রাম সহজ ছিল না। অনেক রক্ত ঝরেছে, অনেক জীবন গেছে, অসংখ্য মায়ের বুক ভেসেছে কান্নায়। দেড় হাজার মানুষ শাহাদাত বরণ করেছেন, আহত হয়েছেন ৩০ হাজারের বেশি জুলাইযোদ্ধা। এত ত্যাগের পর বাংলার জমিন ফ্যাসিবাদমুক্ত হয়েছে। এরপর মানুষ স্বপ্ন দেখেছিল, এবার অন্তত কাঙ্ক্ষিত পরিবর্তন আসবে।

তিনি বলেন, এদেশের মানুষ ভেবেছিল—এবার আর চাঁদাবাজি থাকবে না, থাকবে না সন্ত্রাস। কিন্তু দুঃখজনকভাবে দেখা যাচ্ছে, একটি গোষ্ঠী আজ ১৫ বছরের খুদার জীবনের রক্ত শুষে লুটপাটে ব্যস্ত হয়ে পড়েছে।

দেশের রাজনৈতিক ইতিহাস তুলে ধরে তিনি বলেন, গত ৫৪ বছরের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, বাংলাদেশে শাসকের পরিবর্তন হয়েছে বারবার, কিন্তু শোষণের চরিত্রের কোনো পরিবর্তন হয়নি। স্বাধীনতার আগে বিদেশি শাসকেরা এদেশের সম্পদ লুট করে নিজেদের দেশে নিয়ে যেত। আর এখন দেশের শাসকরাই সেই সম্পদ বিদেশে পাচার করছে।

সতর্কবার্তা দিয়ে আল্লামা মামুনুল হক বলেন, এদেশের ইসলামপন্থীরা কারও ভাড়াটিয়া হিসেবে বেঁচে থাকবে না। কেউ যদি প্রভাব বিস্তারের চেষ্টা করে, তার পরিণতি ভালো হবে না। এদেশের মানুষের সঙ্গে বেইমানি করলে বাংলাদেশে টিকে থাকা সম্ভব হবে না। এটি ১৮ কোটি মানুষের অধিকার আদায়ের বাংলাদেশ। রক্ত দিয়ে আমরা এই দেশ কিনেছি।

বাংলাদেশ থেকে দুটি ভূত দূর করতে হবে। আর সেই ভূত তাড়াতেই আমরা মাঠে নেমেছি। ইনশাআল্লাহ, ১২ তারিখে ১১ দলীয় জোটের ভূমিধস জয় হবে।

তিনি আরও বলেন, সন্ত্রাসবাদ ও দুর্নীতিকে চিরতরে বিদায় জানাতে এবং টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত দেশের রাজনীতিকে কলুষমুক্ত করার লক্ষ্যে ১১টি দল আজ ঐক্যবদ্ধ হয়েছে। ১১ দলীয় জোটের পক্ষে ইতোমধ্যে একটি গণজোয়ার সৃষ্টি হয়েছে।

জনসভায় উপজেলা খেলাফত মজলিসের আমির মো. আলী মর্তুজার সভাপতিত্বে এবং সেক্রেটারি ডা. এস এম মুনসুর আলী ও উপজেলা সেক্রেটারি মাওলানা আব্দুল লতিফ খানের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য প্রফেসর শায়খ ড. আব্দুস সামাদ, ১১ দলীয় ঐক্যজোটের সিরাজগঞ্জ-৩ আসনের প্রার্থী মাওলানা মুফতি আব্দুর রউফ, সিরাজগঞ্জ জেলা জামায়াতের নায়েবে আমীর আব্দুস ছালাম ও সহকারী সেক্রেটারি অধ্যাপক নাসির উদ্দীনসহ জোটের অন্যান্য নেতারা।

জনসভায় প্রায় পাঁচ হাজারের বেশি নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

রায়গঞ্জ উপজেলা ইটভাটা মালিক সমিতির নির্বাচনে সভাপতি পদে মো. আবু হানিফ খান এবং সাধারণ সম্পাদক পদে মো. ওমর ফারুক খান জুবায়ের

‘রক্ত দিয়ে কেনা বাংলাদেশে বেইমানির ঠাঁই নেই’—মামুনুল হক

Update Time : ০১:৩৬:০৬ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬