Dhaka ০২:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংর্বশেষ সংবাদ:
রায়গঞ্জে অজ্ঞাত গাড়ির চাপায় মাথাসহ বুক পিষ্ট, ঘটনাস্থলেই এক ব্যক্তির মৃত্যু রায়গঞ্জে পুলিশ নারী হেল্পডেস্ক ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক সভা রায়গঞ্জে এইচ.জি.বি.এল উচ্চ বিদ্যালয়ের নব গঠিত কমিটির পরিচিতি সভা ও অভিভাবক সমাবেশ রায়গঞ্জে মানবিক সহায়তা পেলেন ৩৮৫ দরিদ্র-অসহায় মানুষ রায়গঞ্জের নিমগাছীতে ট্রাকচাপায় মাছ ব্যবসায়ীর মৃত্যু, চালক পলাতক রায়গঞ্জে দেড়াগাঁতী রুদ্রপুর উচ্চবিদ্যালয়ে অভিভাবক সমাবেশ নলকার উন্নয়নে নতুন প্রত্যয়, চেয়ারম্যান পদে লড়তে চান এস এম রেজাউল করিম ৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ রায়গঞ্জে কুটির শিল্প ও বাণিজ্য মেলার আনুষ্ঠানিক উদ্বোধন রায়গঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে মো. ইলিয়াস নামে এক যুবক নিহত হয়েছেন

রায়গঞ্জে পুলিশ নারী হেল্পডেস্ক ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক সভা

  • Reporter Name
  • Update Time : ০৩:৪৮:২০ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
  • ২৮ Time View

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের রায়গঞ্জে পুলিশ নারী হেল্পডেস্কের সেবা সম্পর্কে অবহিতকরণ ও জেন্ডারভিত্তিক সহিংসতা (GBV) প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৬ জুলাই) রায়গঞ্জ থানার আয়োজনে বাংলাদেশ পুলিশ ও ইউএনএফপির যৌথ উদ্যোগে গৃহীত PREVAIL প্রকল্পের আওতায় এ কমিউনিটি পর্যায়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।

রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসানুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম খান। অফিসার ইনচার্জ (ওসি) তদন্ত আবু সাঈদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, রায়গঞ্জ উপজেলা যুবদলের সভাপতি আব্দুর রাজ্জাক রানা ও রায়গঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলে করিমসহ অনেকে।

সভায় পুলিশ নারী হেল্পডেস্কের কার্যক্রম, নারী ও শিশুদের জন্য বিদ্যমান সহায়তা ও সেবা গ্রহণের পদ্ধতি সম্পর্কে অংশগ্রহণকারীদের অবহিত করা হয়। একই সঙ্গে জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ, নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সহিংসতার শিকার ব্যক্তিদের প্রয়োজনীয় সহায়তা প্রদানের বিষয়ে আলোচনা করা হয়।

বক্তারা বলেন, নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে পরিবার, সমাজ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত উদ্যোগ প্রয়োজন। নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি ভুক্তভোগীদের দ্রুত আইনি ও মানবিক সহায়তা নিশ্চিত করতে হবে। পুলিশ নারী হেল্পডেস্কের মাধ্যমে নারী ও শিশুরা সহজে প্রয়োজনীয় সেবা ও সহযোগিতা পেতে পারেন বলেও সভায় জানানো হয়।

সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি, নারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

রায়গঞ্জে অজ্ঞাত গাড়ির চাপায় মাথাসহ বুক পিষ্ট, ঘটনাস্থলেই এক ব্যক্তির মৃত্যু

রায়গঞ্জে পুলিশ নারী হেল্পডেস্ক ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক সভা

Update Time : ০৩:৪৮:২০ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬