Dhaka ০৫:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংর্বশেষ সংবাদ:
রায়গঞ্জে অজ্ঞাত গাড়ির চাপায় মাথাসহ বুক পিষ্ট, ঘটনাস্থলেই এক ব্যক্তির মৃত্যু রায়গঞ্জে পুলিশ নারী হেল্পডেস্ক ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক সভা রায়গঞ্জে এইচ.জি.বি.এল উচ্চ বিদ্যালয়ের নব গঠিত কমিটির পরিচিতি সভা ও অভিভাবক সমাবেশ রায়গঞ্জে মানবিক সহায়তা পেলেন ৩৮৫ দরিদ্র-অসহায় মানুষ রায়গঞ্জের নিমগাছীতে ট্রাকচাপায় মাছ ব্যবসায়ীর মৃত্যু, চালক পলাতক রায়গঞ্জে দেড়াগাঁতী রুদ্রপুর উচ্চবিদ্যালয়ে অভিভাবক সমাবেশ নলকার উন্নয়নে নতুন প্রত্যয়, চেয়ারম্যান পদে লড়তে চান এস এম রেজাউল করিম ৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ রায়গঞ্জে কুটির শিল্প ও বাণিজ্য মেলার আনুষ্ঠানিক উদ্বোধন রায়গঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে মো. ইলিয়াস নামে এক যুবক নিহত হয়েছেন

সিরাজগঞ্জ-৩ আসনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে র‍্যাব-১২-এর সংবাদ সম্মেলন

  • Reporter Name
  • Update Time : ০৮:৩১:২১ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
  • ১১৪ Time View

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ–তাড়াশ–সলঙ্গা) আসনের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সংবাদ সম্মেলন করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১২।

বুধবার দুপুরে ধানগড়া মডেল উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

র‍্যাব-১২ সিরাজগঞ্জের উপ-অধিনায়ক মেজর আহসান হাবীব সংবাদ সম্মেলনে বলেন, শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে বিশেষ টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।

গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া নাশকতা, বিশৃঙ্খলা বা সহিংসতা প্রতিরোধে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

তিনি আরও জানান, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, ভোটারদের ভয়ভীতি প্রদর্শন, অবৈধ অস্ত্র প্রদর্শন বা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট স্থাপন করা হয়েছে এবং প্রধান সড়ক, বাজার ও গুরুত্বপূর্ণ পয়েন্টে নিয়মিত টহল কার্যক্রম চলছে।

র‍্যাব ভোটারদের নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানিয়েছে। পাশাপাশি প্রার্থী ও সমর্থকদের আইন মেনে নির্বাচনী কার্যক্রম পরিচালনার অনুরোধ করা হয়েছে। গুজব, অপপ্রচার ও উসকানিমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকারও আহ্বান জানানো হয়।

সংবাদ সম্মেলনে ধানগড়া মডেল উচ্চবিদ্যালয়ের প্রিজাইডিং অফিসার আনন্দ চন্দ্র বর্মন, র‍্যাব-১২ সিরাজগঞ্জের এসআই রিফাত চন্দ্র রায়, এসআই খোকাসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

র‍্যাব জানিয়েছে, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে মাঠপর্যায়ে দায়িত্ব পালন করা হচ্ছে। যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বাহিনী প্রস্তুত রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

রায়গঞ্জে অজ্ঞাত গাড়ির চাপায় মাথাসহ বুক পিষ্ট, ঘটনাস্থলেই এক ব্যক্তির মৃত্যু

সিরাজগঞ্জ-৩ আসনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে র‍্যাব-১২-এর সংবাদ সম্মেলন

Update Time : ০৮:৩১:২১ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬