Dhaka ০৫:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংর্বশেষ সংবাদ:
রায়গঞ্জে অজ্ঞাত গাড়ির চাপায় মাথাসহ বুক পিষ্ট, ঘটনাস্থলেই এক ব্যক্তির মৃত্যু রায়গঞ্জে পুলিশ নারী হেল্পডেস্ক ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক সভা রায়গঞ্জে এইচ.জি.বি.এল উচ্চ বিদ্যালয়ের নব গঠিত কমিটির পরিচিতি সভা ও অভিভাবক সমাবেশ রায়গঞ্জে মানবিক সহায়তা পেলেন ৩৮৫ দরিদ্র-অসহায় মানুষ রায়গঞ্জের নিমগাছীতে ট্রাকচাপায় মাছ ব্যবসায়ীর মৃত্যু, চালক পলাতক রায়গঞ্জে দেড়াগাঁতী রুদ্রপুর উচ্চবিদ্যালয়ে অভিভাবক সমাবেশ নলকার উন্নয়নে নতুন প্রত্যয়, চেয়ারম্যান পদে লড়তে চান এস এম রেজাউল করিম ৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ রায়গঞ্জে কুটির শিল্প ও বাণিজ্য মেলার আনুষ্ঠানিক উদ্বোধন রায়গঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে মো. ইলিয়াস নামে এক যুবক নিহত হয়েছেন

সলঙ্গায় বাসে তল্লাশি, ৯৬০ পিস বুপ্রেনরফিন উদ্ধার

  • Reporter Name
  • Update Time : ০৫:২৯:১৫ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ১২৬ Time View

জনতার ভোর ডেস্ক:

সিরাজগঞ্জের সলঙ্গা উপজেলার হাটিকুমরুল এলাকায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৯৬০ পিস নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশন জব্দ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১২ (র‌্যাব-১২)। এ ঘটনায় এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

সোমবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-১২ জানায়, গত রোববার বেলা ১১টা ৫০ মিনিটে বগুড়া-ঢাকা মহাসড়কের হোটেল নিউ মায়ের আঁচলসংলগ্ন এলাকায় একটি যাত্রীবাহী বাসে অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে চালানো

এ অভিযানে বাসে তল্লাশি করে বিপুল পরিমাণ বুপ্রেনরফিন ইনজেকশন উদ্ধার করা হয়।

আটক ব্যক্তি মো. দুলাল হোসেন (৬৮)। তাঁর বাড়ি জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার উত্তর গোপালপুর গ্রামে। র‌্যাব জানায়, তাঁর কাছ থেকে মাদক বেচাকেনায় ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি স্বীকার করেছেন, তিনি দীর্ঘদিন ধরে সিরাজগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ করে এসব নেশাজাতীয় ইনজেকশন সরবরাহ করতেন।

এ ঘটনায় তাঁর বিরুদ্ধে সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। র‌্যাব-১২ জানিয়েছে, মাদক নির্মূলে তাদের অভিযান চলমান থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

রায়গঞ্জে অজ্ঞাত গাড়ির চাপায় মাথাসহ বুক পিষ্ট, ঘটনাস্থলেই এক ব্যক্তির মৃত্যু

সলঙ্গায় বাসে তল্লাশি, ৯৬০ পিস বুপ্রেনরফিন উদ্ধার

Update Time : ০৫:২৯:১৫ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬