Dhaka ০৫:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংর্বশেষ সংবাদ:
রায়গঞ্জে অজ্ঞাত গাড়ির চাপায় মাথাসহ বুক পিষ্ট, ঘটনাস্থলেই এক ব্যক্তির মৃত্যু রায়গঞ্জে পুলিশ নারী হেল্পডেস্ক ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক সভা রায়গঞ্জে এইচ.জি.বি.এল উচ্চ বিদ্যালয়ের নব গঠিত কমিটির পরিচিতি সভা ও অভিভাবক সমাবেশ রায়গঞ্জে মানবিক সহায়তা পেলেন ৩৮৫ দরিদ্র-অসহায় মানুষ রায়গঞ্জের নিমগাছীতে ট্রাকচাপায় মাছ ব্যবসায়ীর মৃত্যু, চালক পলাতক রায়গঞ্জে দেড়াগাঁতী রুদ্রপুর উচ্চবিদ্যালয়ে অভিভাবক সমাবেশ নলকার উন্নয়নে নতুন প্রত্যয়, চেয়ারম্যান পদে লড়তে চান এস এম রেজাউল করিম ৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ রায়গঞ্জে কুটির শিল্প ও বাণিজ্য মেলার আনুষ্ঠানিক উদ্বোধন রায়গঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে মো. ইলিয়াস নামে এক যুবক নিহত হয়েছেন

রায়গঞ্জে নবনির্বাচিত এমপি আয়নুল হককে শিক্ষক সমিতির সংবর্ধনা

  • Reporter Name
  • Update Time : ১১:২৭:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ১০৯ Time View

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সাবেক ভিপি আয়নুল হককে সংবর্ধনা দিয়েছে রায়গঞ্জ উপজেলা শিক্ষক সমিতি।

মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার চান্দাইকোনা এলাকায় তাঁর নিজ বাসভবনে এ সংবর্ধনা দেওয়া হয়। এ সময় শিক্ষক নেতারা নবনির্বাচিত এমপিকে ফুলেল শুভেচ্ছা জানান।

রায়গঞ্জ উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মো. ইয়াকুব আলী তালুকদার ও সাধারণ সম্পাদক শামীম হোসেন তালুকদারের নেতৃত্বে শিক্ষক সমাজের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

উপস্থিতদের মধ্যে ছিলেন বাংলাদেশ শিক্ষক কল্যাণ সমিতির সভাপতি মো. মাজরুল আলম ও সাধারণ সম্পাদক সনাতন কুমার, উপজেলা শিক্ষক সমিতির যুগ্ম সম্পাদক মো. গফুর, দপ্তর সম্পাদক আব্দুর রাজ্জাক, প্রচার সম্পাদক আবু হেনা নূরুন্নবী, সাংগঠনিক সম্পাদক সুব্রত কুমার, মহিলা বিষয়ক সম্পাদক গুলশানারা, অর্থ সম্পাদক সেলিম রেজা এবং করতোয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সিরাজুল ইসলাম প্রমুখ। সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষক নেতারা শিক্ষাবান্ধব বিভিন্ন দাবি-দাওয়ার বিষয় তুলে ধরেন।

এ সময় নবনির্বাচিত এমপি আয়নুল হক শিক্ষক সমাজের সার্বিক উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে কাজ করার আশ্বাস দেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

রায়গঞ্জে অজ্ঞাত গাড়ির চাপায় মাথাসহ বুক পিষ্ট, ঘটনাস্থলেই এক ব্যক্তির মৃত্যু

রায়গঞ্জে নবনির্বাচিত এমপি আয়নুল হককে শিক্ষক সমিতির সংবর্ধনা

Update Time : ১১:২৭:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬