Dhaka ০৫:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংর্বশেষ সংবাদ:
রায়গঞ্জে অজ্ঞাত গাড়ির চাপায় মাথাসহ বুক পিষ্ট, ঘটনাস্থলেই এক ব্যক্তির মৃত্যু রায়গঞ্জে পুলিশ নারী হেল্পডেস্ক ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক সভা রায়গঞ্জে এইচ.জি.বি.এল উচ্চ বিদ্যালয়ের নব গঠিত কমিটির পরিচিতি সভা ও অভিভাবক সমাবেশ রায়গঞ্জে মানবিক সহায়তা পেলেন ৩৮৫ দরিদ্র-অসহায় মানুষ রায়গঞ্জের নিমগাছীতে ট্রাকচাপায় মাছ ব্যবসায়ীর মৃত্যু, চালক পলাতক রায়গঞ্জে দেড়াগাঁতী রুদ্রপুর উচ্চবিদ্যালয়ে অভিভাবক সমাবেশ নলকার উন্নয়নে নতুন প্রত্যয়, চেয়ারম্যান পদে লড়তে চান এস এম রেজাউল করিম ৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ রায়গঞ্জে কুটির শিল্প ও বাণিজ্য মেলার আনুষ্ঠানিক উদ্বোধন রায়গঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে মো. ইলিয়াস নামে এক যুবক নিহত হয়েছেন

রায়গঞ্জে অটোরিকশায় প্রতারণা, নারীর গলার চেইন উধাও

  • Reporter Name
  • Update Time : ০৩:৪১:৫৭ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬
  • ১০৮ Time View

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় অটোরিকশায় কৌশলে এক নারীর গলার স্বর্ণের চেইন চুরির ঘটনা ঘটেছে।

এ ঘটনায় উপজেলার ঘুড়কা ইউনিয়নের মোরদিয়া এলাকার বাসিন্দা ভুক্তভোগী দিপালী রানী রায়ের ছেলে সুমন কুমার সরকার সলঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, সোমবার (২ মার্চ) সকাল আনুমানিক ৯টার দিকে সুমন কুমার সরকারের মা ভূইয়াগাতী বাজার থেকে পরিচিত অটোভ্যানচালক আমির হোসেনের অটোরিকশায় ওঠেন। এ সময় অজ্ঞাতনামা তিন থেকে চারজন নারী একই অটোরিকশায় ওঠেন।

অটোরিকশাটি সলঙ্গা থানাধীন শ্যামনাই মৌজার হিরো ভাটার সামনে পাকা সড়কে পৌঁছালে ওই নারীরা কৌশলে বলেন, তাঁর টাকা পড়ে গেছে। সরল বিশ্বাসে তিনি অটোরিকশার বডিতে পড়ে থাকা ১০০ টাকার একটি নোট তুলতে গেলে পূর্বপরিকল্পিতভাবে তাঁর গলায় থাকা প্রায় ৯ দশমিক ৬২ আনা ওজনের স্বর্ণের চেইন খুলে নেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

পরে বাড়িতে গিয়ে তিনি দেখতে পান, তাঁর গলার চেইনটি নেই। বিষয়টি বুঝতে পেরে তিনি চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে আসেন। তবে এর আগেই অজ্ঞাতনামা নারীরা অটোরিকশাচালকসহ দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।

পরে অটোরিকশাচালক আমির হোসেনকে বিষয়টি জানালে তিনি জানান, ভূইয়াগাতী ব্রিজের নিচে ওই নারীদের নামিয়ে দেওয়া হয়েছে। এরপর থেকে তাঁদের আর কোনো সন্ধান পাওয়া যায়নি।

এ ঘটনায় সুমন কুমার সরকার সলঙ্গা থানায় লিখিত অভিযোগ করেছেন। সলঙ্গা থানা পুলিশ জানিয়েছে, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

রায়গঞ্জে অজ্ঞাত গাড়ির চাপায় মাথাসহ বুক পিষ্ট, ঘটনাস্থলেই এক ব্যক্তির মৃত্যু

রায়গঞ্জে অটোরিকশায় প্রতারণা, নারীর গলার চেইন উধাও

Update Time : ০৩:৪১:৫৭ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬