Dhaka ০৬:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংর্বশেষ সংবাদ:
রায়গঞ্জে অজ্ঞাত গাড়ির চাপায় মাথাসহ বুক পিষ্ট, ঘটনাস্থলেই এক ব্যক্তির মৃত্যু রায়গঞ্জে পুলিশ নারী হেল্পডেস্ক ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক সভা রায়গঞ্জে এইচ.জি.বি.এল উচ্চ বিদ্যালয়ের নব গঠিত কমিটির পরিচিতি সভা ও অভিভাবক সমাবেশ রায়গঞ্জে মানবিক সহায়তা পেলেন ৩৮৫ দরিদ্র-অসহায় মানুষ রায়গঞ্জের নিমগাছীতে ট্রাকচাপায় মাছ ব্যবসায়ীর মৃত্যু, চালক পলাতক রায়গঞ্জে দেড়াগাঁতী রুদ্রপুর উচ্চবিদ্যালয়ে অভিভাবক সমাবেশ নলকার উন্নয়নে নতুন প্রত্যয়, চেয়ারম্যান পদে লড়তে চান এস এম রেজাউল করিম ৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ রায়গঞ্জে কুটির শিল্প ও বাণিজ্য মেলার আনুষ্ঠানিক উদ্বোধন রায়গঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে মো. ইলিয়াস নামে এক যুবক নিহত হয়েছেন

সলঙ্গায় ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, ৩৩ লাখ টাকার ক্ষতি দাবি

  • Reporter Name
  • Update Time : ১১:১১:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬
  • ১১৯ Time View

সিরাজগঞ্জের সলঙ্গা বাজারে গভীর রাতে এক ব্যবসা প্রতিষ্ঠানে আগুন লাগার ঘটনায় বিপুল পরিমাণ মালামাল পুড়ে গেছে। এতে প্রায় ৩৩ লাখ ৪০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী।

মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে সলঙ্গা বাজারের নতুন ব্রিজের পূর্ব পাশে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী আলমগীর হোসেন রঞ্জু (৪৬) উপজেলার চর গোজা গ্রামের মৃত ওমর আলী মণ্ডলের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, আলমগীর হোসেন দীর্ঘদিন ধরে সলঙ্গা বাজারে “মেসার্স আলমগীর ট্রেডার্স” নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে আসছিলেন। তার দোকানে রড, সিমেন্ট, প্লাস্টিকের দরজা, স্যানিটারি সামগ্রী, পাইপ ফিটিংস ও কনস্ট্রাকশন কেমিক্যালসহ বিভিন্ন নির্মাণসামগ্রী ক্রয়-বিক্রয় করা হতো।

ব্যবসায়ী আলমগীর হোসেন বলেন, রমজান মাস উপলক্ষে মঙ্গলবার বিকেল ৫টার দিকে প্রতিদিনের মতো দোকান বন্ধ করে বাড়িতে চলে যান। পরে রাত সাড়ে ১২টার দিকে ঘরের মালিকের ভাতিজা সাব্বির হোসেন ফোন করে তাকে জানান, দোকানের শাটারের তালা ভেঙে আগুন দেওয়া হয়েছে।

স্থানীয় লোকজন জানান, গভীর রাতে আগুনের শিখা দেখতে পেয়ে তারা ফায়ার সার্ভিসে খবর দেন এবং নিজেরাও পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। খবর পেয়ে উল্লাপাড়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট রাত ২টার দিকে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে দোকানের প্রায় সব মালামাল পুড়ে যায়।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী আলমগীর হোসেন জানান, আগুনে প্রায় ৫০০ বস্তা সিমেন্ট, ২৬ টন রড, প্লাস্টিকের দরজা, স্যানিটারি সামগ্রী, পাইপের যন্ত্রাংশ ও কনস্ট্রাকশন কেমিক্যালসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে। এতে প্রায় ৩৩ লাখ ৪০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা সিএনজি অটোরিকশায় এসে দোকানের শাটারের তালা ভেঙে আগুন ধরিয়ে দেয়। ঘটনাটির সিসিটিভি ফুটেজও রয়েছে।
এ ঘটনায় বুধবার বিকেলে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে সলঙ্গা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন আলমগীর হোসেন। পুলিশ বিষয়টি তদন্ত করছে।

ঘটনার পর সলঙ্গা বাজারের ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। দ্রুত জড়িতদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

রায়গঞ্জে অজ্ঞাত গাড়ির চাপায় মাথাসহ বুক পিষ্ট, ঘটনাস্থলেই এক ব্যক্তির মৃত্যু

সলঙ্গায় ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, ৩৩ লাখ টাকার ক্ষতি দাবি

Update Time : ১১:১১:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬