Dhaka ০৬:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংর্বশেষ সংবাদ:
রায়গঞ্জে অজ্ঞাত গাড়ির চাপায় মাথাসহ বুক পিষ্ট, ঘটনাস্থলেই এক ব্যক্তির মৃত্যু রায়গঞ্জে পুলিশ নারী হেল্পডেস্ক ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক সভা রায়গঞ্জে এইচ.জি.বি.এল উচ্চ বিদ্যালয়ের নব গঠিত কমিটির পরিচিতি সভা ও অভিভাবক সমাবেশ রায়গঞ্জে মানবিক সহায়তা পেলেন ৩৮৫ দরিদ্র-অসহায় মানুষ রায়গঞ্জের নিমগাছীতে ট্রাকচাপায় মাছ ব্যবসায়ীর মৃত্যু, চালক পলাতক রায়গঞ্জে দেড়াগাঁতী রুদ্রপুর উচ্চবিদ্যালয়ে অভিভাবক সমাবেশ নলকার উন্নয়নে নতুন প্রত্যয়, চেয়ারম্যান পদে লড়তে চান এস এম রেজাউল করিম ৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ রায়গঞ্জে কুটির শিল্প ও বাণিজ্য মেলার আনুষ্ঠানিক উদ্বোধন রায়গঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে মো. ইলিয়াস নামে এক যুবক নিহত হয়েছেন

রায়গঞ্জে ঘরের ভেতরে ফাঁস দিয়ে যুবকের মৃত্যু

  • Reporter Name
  • Update Time : ০৯:২৪:১৪ পূর্বাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬
  • ১২৩ Time View

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সোনাখাড়া ইউনিয়নের বন্দিহার গ্রামে নিজ ঘর থেকে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ বুধবার সকালে এ ঘটনা ঘটে। নিহত তাপস মাহাতো (২০) ওই গ্রামের সুশীল চন্দ্র মাহাতোর ছেলে।

পরিবারের সদস্যরা জানান, সকালে সুশীল চন্দ্র মাহাতো ছেলের ঘরের দরজায় ডাকাডাকি করেও কোনো সাড়া পাননি। পরে তিনি ঘরের পেছনের জানালা দিয়ে তাকিয়ে দেখেন, তাপস শয়নকক্ষের ভেতরে গলায় রশি পেঁচিয়ে ঝুলছেন। এ সময় তাঁর চিৎকারে পরিবারের অন্য সদস্যরা ছুটে এসে তাঁকে নামানোর চেষ্টা করেন। পরে পুলিশে খবর দেওয়া হলে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।
তিনি আরও বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

প্রতিবেদন লেখা পর্যন্ত (সকাল ১১টা) মরদেহ ময়নাতদন্তের প্রস্তুতি চলছিল। ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

রায়গঞ্জে অজ্ঞাত গাড়ির চাপায় মাথাসহ বুক পিষ্ট, ঘটনাস্থলেই এক ব্যক্তির মৃত্যু

রায়গঞ্জে ঘরের ভেতরে ফাঁস দিয়ে যুবকের মৃত্যু

Update Time : ০৯:২৪:১৪ পূর্বাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬