Dhaka ০৬:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংর্বশেষ সংবাদ:
রায়গঞ্জে অজ্ঞাত গাড়ির চাপায় মাথাসহ বুক পিষ্ট, ঘটনাস্থলেই এক ব্যক্তির মৃত্যু রায়গঞ্জে পুলিশ নারী হেল্পডেস্ক ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক সভা রায়গঞ্জে এইচ.জি.বি.এল উচ্চ বিদ্যালয়ের নব গঠিত কমিটির পরিচিতি সভা ও অভিভাবক সমাবেশ রায়গঞ্জে মানবিক সহায়তা পেলেন ৩৮৫ দরিদ্র-অসহায় মানুষ রায়গঞ্জের নিমগাছীতে ট্রাকচাপায় মাছ ব্যবসায়ীর মৃত্যু, চালক পলাতক রায়গঞ্জে দেড়াগাঁতী রুদ্রপুর উচ্চবিদ্যালয়ে অভিভাবক সমাবেশ নলকার উন্নয়নে নতুন প্রত্যয়, চেয়ারম্যান পদে লড়তে চান এস এম রেজাউল করিম ৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ রায়গঞ্জে কুটির শিল্প ও বাণিজ্য মেলার আনুষ্ঠানিক উদ্বোধন রায়গঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে মো. ইলিয়াস নামে এক যুবক নিহত হয়েছেন

রায়গঞ্জে  পুকুর দখল নিয়ে সংঘর্ষে দুই বিএনপি কর্মী নিহত, মামলা ও গ্রেপ্তার ৫

  • Reporter Name
  • Update Time : ০৯:২৬:১৮ পূর্বাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬
  • ৭৭ Time View
রায়গঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় পুকুরে মাছ ধরা নিয়ে সংঘর্ষে দুই বিএনপি কর্মী নিহতের দুই দিন পর বুধবার (৪ মার্চ) সকালে থানায় মামলা দায়ের করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত আরও দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় এখন পর্যন্ত মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

নতুন গ্রেপ্তার দুজন হলেন, গোয়ালপাড়ার ফজলার রহমানের ছেলে মো. লিটন (৪০) এবং পার্শ্ববর্তী জামতৈল কানাদিগি গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে আন্নাস আলী (৪০)।
রায়গঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া বলেন, “দুইজন নিহতের ঘটনায় নিহত আব্দুস সালামের ছেলে মো. জব্বারুল বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন।

মামলায় ৬৪ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও ১৫-২০ জনকে আসামি করা হয়েছে। এই হত্যাকাণ্ডে জড়িত লিটন ও আন্নাস নামে আরও দুই আসামিকে নাটোরের সিংড়া থেকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়। এ নিয়ে মামলায় মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হলো।”

সংঘর্ষের পর হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় আওয়ামী লীগ সমর্থক গোয়ালপাড়ার আছমত আলী, একই এলাকার আশরাফ আলী ও তরিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। তারা এখনো পুলিশ পাহারায় সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

প্রসঙ্গত, গোয়ালপাড়ার পাঁচ বিঘা আয়তনের সরকারি খাসপুকুরের দখল নিয়ে আওয়ামী লীগ সমর্থিত আছমত আলী ও স্থানীয় বিএনপি নেতা আবুবক্কার সিদ্দিকের মধ্যে দীর্ঘদিন ধরেই দ্বন্দ্ব চলে আসছিল। আছমত আলী স্থানীয় মসজিদের নামে পুকুরটি লিজ নিয়ে মাছ চাষ করেছিলেন। ২০২৪ সালের ৫ আগস্ট পটপরিবর্তনের পর বিএনপি নেতা আবুবক্কার সিদ্দিক পুকুরটি লিজ নিয়ে মাছ চাষ শুরু করেন।
সোমবার সকালে আবুবক্কার সিদ্দিক লোকজন নিয়ে ওই পুকুরে জাল ফেললে আছমত আলী বাধা দেন। এ ঘটনার ফলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এতে আছমত আলীর পক্ষের চারজন এবং আবুবক্কার সিদ্দিকের পক্ষের সাতজন গুরুতর আহত হন।
চিকিৎসাধীন অবস্থায় দুপুরে আবুবক্কার সিদ্দিকের বড় ভাই আব্দুস সালাম (৬০) ও একই গ্রুপের ইসমাইল হোসেন (৭০) মারা যান। উল্লেখ্য, এই পুকুরের দখলকে কেন্দ্র করে ২০০৭ সালে ফজলার রহমান নামে আরও একজন নিহত হয়েছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

রায়গঞ্জে অজ্ঞাত গাড়ির চাপায় মাথাসহ বুক পিষ্ট, ঘটনাস্থলেই এক ব্যক্তির মৃত্যু

রায়গঞ্জে  পুকুর দখল নিয়ে সংঘর্ষে দুই বিএনপি কর্মী নিহত, মামলা ও গ্রেপ্তার ৫

Update Time : ০৯:২৬:১৮ পূর্বাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬