Dhaka ০২:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংর্বশেষ সংবাদ:
রায়গঞ্জে অজ্ঞাত গাড়ির চাপায় মাথাসহ বুক পিষ্ট, ঘটনাস্থলেই এক ব্যক্তির মৃত্যু রায়গঞ্জে পুলিশ নারী হেল্পডেস্ক ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক সভা রায়গঞ্জে এইচ.জি.বি.এল উচ্চ বিদ্যালয়ের নব গঠিত কমিটির পরিচিতি সভা ও অভিভাবক সমাবেশ রায়গঞ্জে মানবিক সহায়তা পেলেন ৩৮৫ দরিদ্র-অসহায় মানুষ রায়গঞ্জের নিমগাছীতে ট্রাকচাপায় মাছ ব্যবসায়ীর মৃত্যু, চালক পলাতক রায়গঞ্জে দেড়াগাঁতী রুদ্রপুর উচ্চবিদ্যালয়ে অভিভাবক সমাবেশ নলকার উন্নয়নে নতুন প্রত্যয়, চেয়ারম্যান পদে লড়তে চান এস এম রেজাউল করিম ৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ রায়গঞ্জে কুটির শিল্প ও বাণিজ্য মেলার আনুষ্ঠানিক উদ্বোধন রায়গঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে মো. ইলিয়াস নামে এক যুবক নিহত হয়েছেন

‘চলেন যুদ্ধে যাই’, বাড়ির দরজা খুলে বললেন প্রধানমন্ত্রী

  • Reporter Name
  • Update Time : ১০:৫৯:৩১ পূর্বাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬
  • ৯৭ Time View

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার। সকালের স্নিগ্ধ আলোয় অন্য দশটা দিনের মতোই ব্যস্ততার শুরু। তবে আজ দিনের শুরুটা হলো কিছুটা ভিন্নভাবে। গুলশানের বাসভবনের দরজা খুলে বের হয়েই উপস্থিত সবার উদ্দেশে মুচকি হেসে প্রধানমন্ত্রী তারেক রহমান বললেন, ‘চলেন যুদ্ধে যাই।

মাত্র তিন শব্দের ছোট্ট একটি বাক্য। কিন্তু প্রধানমন্ত্রীর মুখে এমন কথা শুনে উপস্থিত ব্যক্তিগত ও নিরাপত্তা কর্মকর্তারা মুহূর্তের জন্য হতচকিত হয়ে পড়েন। তবে পরক্ষণেই বুঝতে বাকি রইল না কারো– দেশ পরিচালনার গুরু দায়িত্ব আর রাষ্ট্র গঠনের দৈনন্দিন সংগ্রামকেই তিনি ‘যুদ্ধ’ হিসেবে অভিহিত করেছেন। হাস্যোজ্জ্বল মুখে বলা এ কথায় যেন ফুটে উঠল দেশ গঠনে তার প্রতিদিনের অবিচল মানসিকতা।

সেসময় প্রধানমন্ত্রীর পাশে ছিলেন তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। তিনি জানান, রোববার (৮ মার্চ) সকাল ৮টা ৪২ মিনিটে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের উদ্দেশে গুলশানের বাসভবন থেকে বের হন প্রধানমন্ত্রী। রাষ্ট্রপ্রধানের প্রটোকল অনুযায়ী আগে থেকেই প্রস্তুত ছিলেন তার ব্যক্তিগত কর্মকর্তা ও নিরাপত্তা সদস্যরা। ঠিক সেই মুহূর্তে দরজা খুলে বের হয়েই চিরাচরিত হাস্যোজ্জ্বল মুখে তিনি এ মন্তব্য করেন।
তিনি আরও জানান, সকাল সাড়ে ৯টার দিকে সচিবালয়ে প্রবেশ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সপ্তাহের প্রথম দিনে আজ ঠাসা কর্মসূচি রয়েছে তার।

প্রধানমন্ত্রীর আজকের কার্যতালিকা অনুযায়ী, তিনি শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীর সঙ্গে বৈঠক করবেন। এছাড়াও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দাপ্তরিক বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে তার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

রায়গঞ্জে অজ্ঞাত গাড়ির চাপায় মাথাসহ বুক পিষ্ট, ঘটনাস্থলেই এক ব্যক্তির মৃত্যু

‘চলেন যুদ্ধে যাই’, বাড়ির দরজা খুলে বললেন প্রধানমন্ত্রী

Update Time : ১০:৫৯:৩১ পূর্বাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬