২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে সিরাজগঞ্জের রায়গঞ্জে নানা আয়োজনে দিবসটি পালন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল খালেক পাটোয়ারীর সভাপতিত্বে আয়োজিত সভায় গণহত্যা দিবসের ঐতিহাসিক গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন বক্তারা। তারা বলেন, ১৯৭১ সালের এই দিনে সংঘটিত বর্বর হত্যাযজ্ঞ বাঙালি জাতির ইতিহাসে এক কালো অধ্যায়।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. শামছুল ইসলাম, যুগ্ম সম্পাদক দুলাল হোসেন খান, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন খন্দকার, রায়গঞ্জ পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল হাসান মিরন, জামায়াত নেতা মো. মনিরুল ইসলাম জাফর, পৌর জামায়াতের আমীর মো. হোসেন আলী, রায়গঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. গোলাম মুক্তাদীর, রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. আব্দুর রাজ্জাক রানা, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাম সরকার বিপ্লবসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
সভায় বক্তারা ২৫ মার্চের গণহত্যার শিকার শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাদের আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে তারা নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে সকলের প্রতি আহ্বান জানান।
Reporter Name 


















