Dhaka ০২:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংর্বশেষ সংবাদ:
রায়গঞ্জে অজ্ঞাত গাড়ির চাপায় মাথাসহ বুক পিষ্ট, ঘটনাস্থলেই এক ব্যক্তির মৃত্যু রায়গঞ্জে পুলিশ নারী হেল্পডেস্ক ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক সভা রায়গঞ্জে এইচ.জি.বি.এল উচ্চ বিদ্যালয়ের নব গঠিত কমিটির পরিচিতি সভা ও অভিভাবক সমাবেশ রায়গঞ্জে মানবিক সহায়তা পেলেন ৩৮৫ দরিদ্র-অসহায় মানুষ রায়গঞ্জের নিমগাছীতে ট্রাকচাপায় মাছ ব্যবসায়ীর মৃত্যু, চালক পলাতক রায়গঞ্জে দেড়াগাঁতী রুদ্রপুর উচ্চবিদ্যালয়ে অভিভাবক সমাবেশ নলকার উন্নয়নে নতুন প্রত্যয়, চেয়ারম্যান পদে লড়তে চান এস এম রেজাউল করিম ৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ রায়গঞ্জে কুটির শিল্প ও বাণিজ্য মেলার আনুষ্ঠানিক উদ্বোধন রায়গঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে মো. ইলিয়াস নামে এক যুবক নিহত হয়েছেন

রায়গঞ্জে গৃহবধূ অপহরণ ও ৩ লাখ ৭০ হাজার টাকা লুট, থানায় অভিযোগ

  • Reporter Name
  • Update Time : ১২:১৭:৫৫ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬
  • ৯৯ Time View

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের লক্ষীবিষ্ণুপ্রসাদ গ্রামে তিন সন্তান রেখে এক গৃহবধূকে অপহরণ এবং বাড়ি থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী স্বামী মো. সাইদুল ইসলাম বাবু (৩৪) রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগে বলা হয়েছে, একই গ্রামের মো. রাজু খলিফা (৩২) দীর্ঘদিন ধরে ভুক্তভোগীর স্ত্রী মোছা. আল্পনা খাতুনকে (৩০) বিভিন্নভাবে প্রলোভন দেখিয়ে কুপ্রভাবিত করার চেষ্টা করছিলেন। বিষয়টি জানার পর স্থানীয়ভাবে বিচার চাইলে রাজু ক্ষিপ্ত হয়ে ওঠেন।

ভুক্তভোগীর দাবি, গত ২৫ মার্চ রাত আনুমানিক দেড়টার দিকে তার স্ত্রী প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে বের হলে রাজু খলিফা সহযোগীদের নিয়ে মিথ্যা বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে অপহরণ করে নিয়ে যান। বাধা দিতে গেলে একজন সাক্ষী ব্যর্থ হন।

পরে কয়েকজনকে সঙ্গে নিয়ে অভিযুক্তদের বাড়িতে গিয়ে স্ত্রীকে ফেরত দেওয়ার অনুরোধ করা হলে তারা গালিগালাজ ও হুমকি দিয়ে তাড়িয়ে দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

অভিযোগে আরও বলা হয়, একই দিন সকাল আনুমানিক ৮টার দিকে মো. আনু খলিফা (৫৬) ও মো. সিয়াম খলিফা (৩০) ভুক্তভোগীর বাড়িতে ঢুকে স্টিলের ট্রাংক থেকে ৩ লাখ ৭০ হাজার টাকা এবং ১২ আনা স্বর্ণের কানের দুল (আনুমানিক বাজার মূল্য ১ লাখ ৮৫ হাজার ১৯৫ টাকা)সহ কাপড়চোপড় নিয়ে যান। এ সময় স্থানীয়রা বাধা দিলে অভিযুক্তরা সাক্ষীদের ভয়ভীতি দেখিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।

রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, “লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

রায়গঞ্জে অজ্ঞাত গাড়ির চাপায় মাথাসহ বুক পিষ্ট, ঘটনাস্থলেই এক ব্যক্তির মৃত্যু

রায়গঞ্জে গৃহবধূ অপহরণ ও ৩ লাখ ৭০ হাজার টাকা লুট, থানায় অভিযোগ

Update Time : ১২:১৭:৫৫ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬