Dhaka ০৫:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংর্বশেষ সংবাদ:
রায়গঞ্জে অজ্ঞাত গাড়ির চাপায় মাথাসহ বুক পিষ্ট, ঘটনাস্থলেই এক ব্যক্তির মৃত্যু রায়গঞ্জে পুলিশ নারী হেল্পডেস্ক ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক সভা রায়গঞ্জে এইচ.জি.বি.এল উচ্চ বিদ্যালয়ের নব গঠিত কমিটির পরিচিতি সভা ও অভিভাবক সমাবেশ রায়গঞ্জে মানবিক সহায়তা পেলেন ৩৮৫ দরিদ্র-অসহায় মানুষ রায়গঞ্জের নিমগাছীতে ট্রাকচাপায় মাছ ব্যবসায়ীর মৃত্যু, চালক পলাতক রায়গঞ্জে দেড়াগাঁতী রুদ্রপুর উচ্চবিদ্যালয়ে অভিভাবক সমাবেশ নলকার উন্নয়নে নতুন প্রত্যয়, চেয়ারম্যান পদে লড়তে চান এস এম রেজাউল করিম ৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ রায়গঞ্জে কুটির শিল্প ও বাণিজ্য মেলার আনুষ্ঠানিক উদ্বোধন রায়গঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে মো. ইলিয়াস নামে এক যুবক নিহত হয়েছেন

রায়গঞ্জে স্কুলছাত্রী মুনিয়ার মৃত্যুর প্রতিবাদে মানববন্ধন, দায়ীদের ফাঁসির দাবি

  • Reporter Name
  • Update Time : ০৩:০৬:৪২ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬
  • ৫৪ Time View
সিরাজগঞ্জের রায়গঞ্জে স্কুলছাত্রী আন-নিছা খাতুন মুনিয়ার (১৫) মৃত্যুর ঘটনায় দায়ীদের ফাঁসির দাবিতে মানববন্ধন হয়েছে।
সোমবার (৪ মে) সকাল ১১টার দিকে উপজেলার চান্দাইকোণা বহুমুখী উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়। মুনিয়া ওই বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ছিলেন।
মানববন্ধনে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, বেসরকারি উন্নয়ন সংস্থা ও সচেতন নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেন।
এ সময় বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মুকিত, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিরাজগঞ্জ জেলা শাখার আহ্বায়ক দীপক কুমার কর, ‘নিজেরা করি’ রাজশাহী বিভাগীয় প্রশিক্ষক ইদ্দিস আলী, রায়গঞ্জ আঞ্চলিক শাখার সমন্বয়ক আসাবুর রহমান, উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অনিক কুমার কর, রায়গঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মুক্তাদির, ছাত্রনেতা ফয়সাল বিশ্বাস ও ছাত্রী মিহি।
বক্তারা অভিযোগ করেন, মুনিয়াকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়া হয়েছে। তাঁরা দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি, বিশেষ করে ফাঁসির দাবি জানান। অন্যথায় বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা।
মানববন্ধন শেষে নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা মুনিয়ার বাড়িতে গিয়ে তার লেখা অন্তিম চিরকূট এবং পরিবারের সদস্যদের বক্তব্য সংগ্রহ করেন।
উল্লেখ্য, গত ১ মে বিকেলে নিজ ঘরে একটি চিরকূট লিখে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে মুনিয়া।
চিরকূটে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে একজনের নাম উল্লেখ ছিল বলে জানা গেছে। পুলিশ মরদেহের সঙ্গে চিরকূটটি উদ্ধার করলেও এখনো কাউকে গ্রেপ্তার না করায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এ ঘটনার বিচার ও অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে শিক্ষার্থী ও এলাকাবাসী এ মানববন্ধনের আয়োজন করে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

রায়গঞ্জে অজ্ঞাত গাড়ির চাপায় মাথাসহ বুক পিষ্ট, ঘটনাস্থলেই এক ব্যক্তির মৃত্যু

রায়গঞ্জে স্কুলছাত্রী মুনিয়ার মৃত্যুর প্রতিবাদে মানববন্ধন, দায়ীদের ফাঁসির দাবি

Update Time : ০৩:০৬:৪২ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬