Dhaka ০২:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংর্বশেষ সংবাদ:
রায়গঞ্জে অজ্ঞাত গাড়ির চাপায় মাথাসহ বুক পিষ্ট, ঘটনাস্থলেই এক ব্যক্তির মৃত্যু রায়গঞ্জে পুলিশ নারী হেল্পডেস্ক ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক সভা রায়গঞ্জে এইচ.জি.বি.এল উচ্চ বিদ্যালয়ের নব গঠিত কমিটির পরিচিতি সভা ও অভিভাবক সমাবেশ রায়গঞ্জে মানবিক সহায়তা পেলেন ৩৮৫ দরিদ্র-অসহায় মানুষ রায়গঞ্জের নিমগাছীতে ট্রাকচাপায় মাছ ব্যবসায়ীর মৃত্যু, চালক পলাতক রায়গঞ্জে দেড়াগাঁতী রুদ্রপুর উচ্চবিদ্যালয়ে অভিভাবক সমাবেশ নলকার উন্নয়নে নতুন প্রত্যয়, চেয়ারম্যান পদে লড়তে চান এস এম রেজাউল করিম ৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ রায়গঞ্জে কুটির শিল্প ও বাণিজ্য মেলার আনুষ্ঠানিক উদ্বোধন রায়গঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে মো. ইলিয়াস নামে এক যুবক নিহত হয়েছেন

কুয়েতে দুই বাংলাদেশিকে গাড়িচাপা, একজন নিহত

  • Reporter Name
  • Update Time : ০৭:১৪:১৯ পূর্বাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ৭৫ Time View

কুয়েতের সাবাহ হাসপাতালের সামনে দুই বাংলাদেশিকে গাড়িচাপা দেওয়ার ঘটনায় একজন নিহত এবং অপর একজন গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় কুয়েতের এক নাগরিকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে।

নিহত ব্যক্তির নাম মোবারক হোসেন (৫৬)। তিনি গাজীপুরের কাপাসিয়া উপজেলার বাসিন্দা এবং কুয়েতে তানজিপকো কোম্পানিতে সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন। তার পিতার নাম হারিছ উদ্দিন।

এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন হাবিবুর রহমান (৩৬)। তিনি ময়মনসিংহের বাসিন্দা এবং একই প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করতেন। তার পিতার নাম আব্দুল কাদের খান। বর্তমানে তিনি কুয়েতের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ঘটনার সঙ্গে জড়িত অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে পাবলিক প্রসিকিউশনে পাঠানো হয়েছে এবং তার বিরুদ্ধে পূর্বপরিকল্পিত হত্যার অভিযোগ আনা হয়েছে।

ঘটনাটি নিয়ে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

রায়গঞ্জে অজ্ঞাত গাড়ির চাপায় মাথাসহ বুক পিষ্ট, ঘটনাস্থলেই এক ব্যক্তির মৃত্যু

কুয়েতে দুই বাংলাদেশিকে গাড়িচাপা, একজন নিহত

Update Time : ০৭:১৪:১৯ পূর্বাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬