Dhaka ০৫:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংর্বশেষ সংবাদ:
রায়গঞ্জে অজ্ঞাত গাড়ির চাপায় মাথাসহ বুক পিষ্ট, ঘটনাস্থলেই এক ব্যক্তির মৃত্যু রায়গঞ্জে পুলিশ নারী হেল্পডেস্ক ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক সভা রায়গঞ্জে এইচ.জি.বি.এল উচ্চ বিদ্যালয়ের নব গঠিত কমিটির পরিচিতি সভা ও অভিভাবক সমাবেশ রায়গঞ্জে মানবিক সহায়তা পেলেন ৩৮৫ দরিদ্র-অসহায় মানুষ রায়গঞ্জের নিমগাছীতে ট্রাকচাপায় মাছ ব্যবসায়ীর মৃত্যু, চালক পলাতক রায়গঞ্জে দেড়াগাঁতী রুদ্রপুর উচ্চবিদ্যালয়ে অভিভাবক সমাবেশ নলকার উন্নয়নে নতুন প্রত্যয়, চেয়ারম্যান পদে লড়তে চান এস এম রেজাউল করিম ৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ রায়গঞ্জে কুটির শিল্প ও বাণিজ্য মেলার আনুষ্ঠানিক উদ্বোধন রায়গঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে মো. ইলিয়াস নামে এক যুবক নিহত হয়েছেন

রায়গঞ্জে এনডিপির মানববন্ধন: দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

  • Reporter Name
  • Update Time : ১২:১৯:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬
  • ১৫৭ Time View

সিরাজগঞ্জের রায়গঞ্জে বিভিন্ন নৃশংস ঘটনার প্রতিবাদে এবং দোষীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ মে ২০২৬) উপজেলা চত্বরে জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) ও মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ)-এর আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। এতে সহযোগিতা করে ডিফেন্ডিং হিউম্যান রাইটস ডিফেন্ডারস স্ট্রেনদেনিং নেটওয়ার্ক (ডিএইচআরএনএস) এবং এমএসএফ এমপাওয়ারহার প্রকল্প।

মানববন্ধনে চান্দাইকোনা ইউনিয়নের চান্দাইকোনা গ্রামের চান্দাইকোনা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী মোছাঃ আন্নিছা মুনিয়া (১৫)-এর আত্মহত্যা, রায়গঞ্জ পৌরসভার লক্ষীকোলা গ্রামের চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ এবং পাঙ্গাসী ইউনিয়নের দেউলমুড়া গ্রামের মানসিক প্রতিবন্ধী এক কিশোরীর গর্ভে শিশু জন্মের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচারের আওতায় আনার দাবি জানানো হয়। পাশাপাশি ওই নবজাতকের পিতৃপরিচয় নিশ্চিত করার দাবি তোলা হয়।

মানববন্ধনে সিরাজগঞ্জ জেলা এইচআরডি নেটওয়ার্কের সদস্যবৃন্দ, রায়গঞ্জ উপজেলা জেন্ডার ইকুয়ালিটি ফোরামের সদস্যরা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক এবং বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।

এতে বক্তব্য দেন নিজেরা করি সংস্থার সদস্য মো. রফিকুল ইসলাম, মোছা. রিনা বেগম, মোছাঃ খোদেজা বেগম, জলবায়ু কর্মী মো. ফয়সাল বিশ্বাস, সমাজসেবক মোঃ সাইফুল্লাহ, মানবাধিকার কর্মী সুশান্ত কুমার তালুকদার, উপজেলা বিএনপি’র মিডিয়া সেলের সভাপতি ও গণমাধ্যম কর্মী মো. আব্দুল রাজ্জাক, ধানগড়া ইউনিয়ন জেন্ডার ইকুয়ালিটি ফোরামের সভানেত্রী মোছাঃ শিউলি খাতুন, ধামাইনগর ইউনিয়ন জেন্ডার ইকুয়ালিটি ফোরামের সহ-সভাপতি মো. জান্নাতুল ফেরদৌস, উপজেলা ফ্যাসিলিটেটর সন্ধ্যা মার্ডি এবং এমএসএফ-এর প্রোগ্রাম অফিসার মো. মনির হোসেন প্রমুখ।

মানববন্ধনে সভাপতিত্ব করেন রায়গঞ্জ উপজেলা জেন্ডার ইকুয়ালিটি ফোরামের সভানেত্রী মোছাঃ মুক্তি খাতুন এবং সঞ্চালনা করেন ডিস্ট্রিক্ট হিউম্যান রাইটস মনিটরিং অফিসার শিপন চন্দ্র নাগ।

বক্তারা বলেন, এসব ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে বিচার কার্য সম্পন্ন করতে হবে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তারা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

রায়গঞ্জে অজ্ঞাত গাড়ির চাপায় মাথাসহ বুক পিষ্ট, ঘটনাস্থলেই এক ব্যক্তির মৃত্যু

রায়গঞ্জে এনডিপির মানববন্ধন: দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

Update Time : ১২:১৯:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬