Dhaka ১২:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংর্বশেষ সংবাদ:
রায়গঞ্জ উপজেলা ইটভাটা মালিক সমিতির নির্বাচনে সভাপতি পদে মো. আবু হানিফ খান এবং সাধারণ সম্পাদক পদে মো. ওমর ফারুক খান জুবায়ের রায়গঞ্জে কছিম উদ্দিন হত্যা: দীর্ঘ তদন্তে বেরিয়ে এল রহস্য, গ্রেপ্তার ২ রায়গঞ্জে সংখ্যালঘু গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগ, অভিযুক্ত গরু ব্যবসায়ী রায়গঞ্জের সনাতন ধর্মাবলম্বীদের দুর্গোৎসবের শুভেচ্ছা জানালেন হাফিজুর রহমান রায়গঞ্জে ভিপি আয়নুল হক এমপি প্রমীলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন তাড়াশে দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে ১ হাজার পিছ শাড়ি বিতরণ করলেন জহুরুল ইসলাম আকন্দ রায়গঞ্জে ৪০০ গ্যাস সিলিন্ডার লুট, বগুড়ায় অভিযান চালিয়ে গ্রেফতার ৩ রায়গঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, গল্পবলা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার রায়গঞ্জে উপজেলা জেন্ডার ইকুয়ালিটি ফোরাম (GEF)-এর সঙ্গে সরকারি কর্মকর্তাদের ত্রৈমাসিক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে’—অব্যাহতি চেয়ে আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা আব্দুল লতিফের আকুতি

সংবাদ প্রকাশের পর ফুলজোড় নদীর কচুড়িপানা অপসারণ শুরু

  • Reporter Name
  • Update Time : ০২:৩৫:৩২ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬
  • ১৭১ Time View

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নলকা ইউনিয়নের বকুলতলা এলাকায় ফুলজোড় নদীতে জমে থাকা বিশাল কচুড়িপানার স্তূপ ঘিরে সৃষ্টি হয়েছে ব্যতিক্রমধর্মী এক দৃশ্য। নদীর মাঝখানে ভেসে থাকা কচুড়িপানার ওপর গড়ে উঠেছে কয়েকটি অস্থায়ী ভ্রাম্যমাণ দোকান। প্রতিদিন সেখানে ভিড় করছেন নানা বয়সী মানুষ। বিকেল গড়াতেই এলাকাটি যেন রূপ নেয় ছোট্ট এক বিনোদনকেন্দ্রে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, নদীর পানির স্বাভাবিক প্রবাহ কমে যাওয়ায় কয়েক দিন ধরে বিপুল পরিমাণ কচুড়িপানা এক জায়গায় জমে বড় আকার ধারণ করে। পরে স্থানীয় কিছু ব্যবসায়ী সেখানে চা, চানাচুর, ফুচকা ও বিভিন্ন মুখরোচক খাবারের দোকান বসান। নদীর বুকে কচুড়িপানার ওপর গড়ে ওঠা এই ব্যতিক্রমী পরিবেশ দেখতে আশপাশের বিভিন্ন এলাকা থেকেও ছুটে আসছেন দর্শনার্থীরা।

বিভিন্ন গণমাধ্যমে এ সংবাদ প্রকাশের পর সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ফুলজোড় নদীর বকুলতলা এলাকায় জমে থাকা কচুড়িপানা অপসারণে উদ্যোগ নেওয়া হয়েছে। জেলা ও উপজেলা প্রশাসনের নির্দেশনায় ইতোমধ্যে অপসারণ কার্যক্রম শুরু করেছেন নলকা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রেজাউল করিম।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে নদীতে কচুড়িপানা জমে থাকায় নৌচলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি পরিবেশ ও পানিপ্রবাহে বিরূপ প্রভাব পড়ছিল। বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হলে প্রশাসনের নজরে আসে এবং দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হয়।
এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকাবাসী। তারা নদীর স্বাভাবিক প্রবাহ ও পরিবেশ রক্ষায় নিয়মিত তদারকির দাবি জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

রায়গঞ্জ উপজেলা ইটভাটা মালিক সমিতির নির্বাচনে সভাপতি পদে মো. আবু হানিফ খান এবং সাধারণ সম্পাদক পদে মো. ওমর ফারুক খান জুবায়ের

সংবাদ প্রকাশের পর ফুলজোড় নদীর কচুড়িপানা অপসারণ শুরু

Update Time : ০২:৩৫:৩২ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬