Dhaka ০৫:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংর্বশেষ সংবাদ:
রায়গঞ্জে অজ্ঞাত গাড়ির চাপায় মাথাসহ বুক পিষ্ট, ঘটনাস্থলেই এক ব্যক্তির মৃত্যু রায়গঞ্জে পুলিশ নারী হেল্পডেস্ক ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক সভা রায়গঞ্জে এইচ.জি.বি.এল উচ্চ বিদ্যালয়ের নব গঠিত কমিটির পরিচিতি সভা ও অভিভাবক সমাবেশ রায়গঞ্জে মানবিক সহায়তা পেলেন ৩৮৫ দরিদ্র-অসহায় মানুষ রায়গঞ্জের নিমগাছীতে ট্রাকচাপায় মাছ ব্যবসায়ীর মৃত্যু, চালক পলাতক রায়গঞ্জে দেড়াগাঁতী রুদ্রপুর উচ্চবিদ্যালয়ে অভিভাবক সমাবেশ নলকার উন্নয়নে নতুন প্রত্যয়, চেয়ারম্যান পদে লড়তে চান এস এম রেজাউল করিম ৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ রায়গঞ্জে কুটির শিল্প ও বাণিজ্য মেলার আনুষ্ঠানিক উদ্বোধন রায়গঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে মো. ইলিয়াস নামে এক যুবক নিহত হয়েছেন

রায়গঞ্জে সড়ক সংস্কারের দাবিতে শিক্ষার্থী-অভিভাবকদের মানববন্ধন

  • Reporter Name
  • Update Time : ০১:২৬:১৮ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬
  • ৩০ Time View

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নিমগাছী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও নিমগাছী বহুমুখী উচ্চ বিদ্যালয়–সংলগ্ন প্রধান সড়ক দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার দুপুরে উপজেলার নিমগাছী বাজার চত্বরে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বাসিন্দাদের অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সামান্য বৃষ্টিতেই সড়কটি কর্দমাক্ত হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। নিচু ও কাঁচা হওয়ায় বর্ষা মৌসুমে সেখানে পানি জমে গভীর কাদার সৃষ্টি হয়। ফলে শিক্ষার্থীদের অনেক সময় জুতা হাতে নিয়ে কাদা মাড়িয়ে বিদ্যালয়ে যেতে হচ্ছে। বৃষ্টির দিনে অনেকে বিদ্যালয়ে যেতে না পারায় পাঠদান কার্যক্রমও ব্যাহত হচ্ছে।

অভিভাবকেরা জানান, ছোট শিশুদের প্রতিদিন ঝুঁকিপূর্ণ এই সড়ক পার হয়ে স্কুলে পাঠানো অত্যন্ত কষ্টকর হয়ে উঠেছে। কাদা ও পানিতে পড়ে গিয়ে প্রায়ই আহত হচ্ছে শিক্ষার্থীরা। পাশাপাশি জরুরি রোগী পরিবহন, কৃষিপণ্য আনা–নেওয়া এবং সাধারণ মানুষের চলাচলেও চরম দুর্ভোগ সৃষ্টি হচ্ছে।

মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা শ্রমিক দলের সভাপতি প্রবীণ কুমার গুন লিটন, ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. আবদুর জব্বার, নিমগাছী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবদুল হাদী এবং শিক্ষার্থী সাফিসহ স্থানীয় ব্যক্তিরা।

বক্তারা বলেন, বছরের পর বছর সড়কটির কোনো টেকসই সংস্কার হয়নি। ফলে বর্ষা এলেই পুরো এলাকা কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ে। দ্রুত পাকা সড়ক নির্মাণ ও স্থায়ী সংস্কারের মাধ্যমে জনদুর্ভোগ লাঘবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন।

স্থানীয়দের দাবি, সড়কটি শুধু যোগাযোগের মাধ্যম নয়; এটি শত শত শিক্ষার্থী ও সাধারণ মানুষের দৈনন্দিন চলাচলের গুরুত্বপূর্ণ পথ। তাই বর্ষা মৌসুমের আগেই সড়কটির স্থায়ী সংস্কার না হলে প্রতিবছর একই দুর্ভোগের শিকার হতে হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

রায়গঞ্জে অজ্ঞাত গাড়ির চাপায় মাথাসহ বুক পিষ্ট, ঘটনাস্থলেই এক ব্যক্তির মৃত্যু

রায়গঞ্জে সড়ক সংস্কারের দাবিতে শিক্ষার্থী-অভিভাবকদের মানববন্ধন

Update Time : ০১:২৬:১৮ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬