Dhaka ০৫:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংর্বশেষ সংবাদ:
রায়গঞ্জে অজ্ঞাত গাড়ির চাপায় মাথাসহ বুক পিষ্ট, ঘটনাস্থলেই এক ব্যক্তির মৃত্যু রায়গঞ্জে পুলিশ নারী হেল্পডেস্ক ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক সভা রায়গঞ্জে এইচ.জি.বি.এল উচ্চ বিদ্যালয়ের নব গঠিত কমিটির পরিচিতি সভা ও অভিভাবক সমাবেশ রায়গঞ্জে মানবিক সহায়তা পেলেন ৩৮৫ দরিদ্র-অসহায় মানুষ রায়গঞ্জের নিমগাছীতে ট্রাকচাপায় মাছ ব্যবসায়ীর মৃত্যু, চালক পলাতক রায়গঞ্জে দেড়াগাঁতী রুদ্রপুর উচ্চবিদ্যালয়ে অভিভাবক সমাবেশ নলকার উন্নয়নে নতুন প্রত্যয়, চেয়ারম্যান পদে লড়তে চান এস এম রেজাউল করিম ৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ রায়গঞ্জে কুটির শিল্প ও বাণিজ্য মেলার আনুষ্ঠানিক উদ্বোধন রায়গঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে মো. ইলিয়াস নামে এক যুবক নিহত হয়েছেন

রায়গঞ্জে চাউল কল মালিক সমিতির অভিষেক ও এমপিকে সংবর্ধনা

  • Reporter Name
  • Update Time : ০৮:৫০:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬
  • ৪৩ Time View

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা চাউল কল মালিক সমিতির নবনির্বাচিত কার্যকরী পরিষদের অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য মো. আয়নুল হককে সংবর্ধনা প্রদান করা হয়।

শনিবার (১৬ মে) সকাল ১১টার দিকে উপজেলার চান্দাইকোনা বাজার এলাকায় উপজেলা চাল কল মালিক সমিতির কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সমিতির নবনির্বাচিত সভাপতি মো. আব্দুল মোত্তালেব শেখ সভাপতিত্বে ও পরিচালক এসএম সাগর সরকারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্য মো. আয়নুল হক।

বক্তব্যে তিনি বলেন, দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে চাউল কল মালিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কৃষকদের সঙ্গে সমন্বয় রেখে ব্যবসায়ীদের দায়িত্বশীলভাবে কাজ করার আহ্বান জানান তিনি। একই সঙ্গে স্থানীয় অর্থনীতিতে চাউল কল শিল্পের অবদান তুলে ধরে এ খাতের উন্নয়নে সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে বলেও জানান। অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

এ সময় নবনির্বাচিত কমিটির সহসভাপতি মো. জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সবুজ, পরিচালক মো. শহিদুল ইসলাম শহীদ ও মো. সোবাহান সরকারসহ নবগঠিত কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে নবনির্বাচিত নেতাদের ফুলেল শুভেচ্ছার মাধ্যমে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানে সমিতির অন্যান্য সদস্য ও স্থানীয় ব্যবসায়ীরাও উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

রায়গঞ্জে অজ্ঞাত গাড়ির চাপায় মাথাসহ বুক পিষ্ট, ঘটনাস্থলেই এক ব্যক্তির মৃত্যু

রায়গঞ্জে চাউল কল মালিক সমিতির অভিষেক ও এমপিকে সংবর্ধনা

Update Time : ০৮:৫০:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬