Dhaka ০৬:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংর্বশেষ সংবাদ:
রায়গঞ্জে অজ্ঞাত গাড়ির চাপায় মাথাসহ বুক পিষ্ট, ঘটনাস্থলেই এক ব্যক্তির মৃত্যু রায়গঞ্জে পুলিশ নারী হেল্পডেস্ক ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক সভা রায়গঞ্জে এইচ.জি.বি.এল উচ্চ বিদ্যালয়ের নব গঠিত কমিটির পরিচিতি সভা ও অভিভাবক সমাবেশ রায়গঞ্জে মানবিক সহায়তা পেলেন ৩৮৫ দরিদ্র-অসহায় মানুষ রায়গঞ্জের নিমগাছীতে ট্রাকচাপায় মাছ ব্যবসায়ীর মৃত্যু, চালক পলাতক রায়গঞ্জে দেড়াগাঁতী রুদ্রপুর উচ্চবিদ্যালয়ে অভিভাবক সমাবেশ নলকার উন্নয়নে নতুন প্রত্যয়, চেয়ারম্যান পদে লড়তে চান এস এম রেজাউল করিম ৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ রায়গঞ্জে কুটির শিল্প ও বাণিজ্য মেলার আনুষ্ঠানিক উদ্বোধন রায়গঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে মো. ইলিয়াস নামে এক যুবক নিহত হয়েছেন

রায়গঞ্জে আলোচিত অটোমিশু ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ৪

  • Reporter Name
  • Update Time : ০১:৫৫:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬
  • ৫৯ Time View
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় চালককে মারধর ও প্রাণনাশের হুমকি দিয়ে ছিনিয়ে নেওয়া একটি অটোমিশু গাড়ি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (৫ জুন) দুপুরে রায়গঞ্জ থানায় আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুজ্জামান।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, গত বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের কালিঞ্জা বীজ এলাকার সামনে থেকে পাঙ্গাশী গ্রামের বাসিন্দা রাসেল সেখ (৩৫) তাঁর অটোমিশু গাড়িতে কয়েকজন যাত্রী তোলেন। যাত্রীরা রিজার্ভ ভাড়ায় গাড়িটি নিয়ে কৃষ্ণদিয়া বাজার, বারইভাগ ও জানকীগাতীসহ বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করেন।

একপর্যায়ে যাত্রীদের আচরণে সন্দেহ হলে রাসেল সেখ তাঁদের কাছে ভাড়া পরিশোধ করে গাড়ি ছেড়ে দেওয়ার অনুরোধ জানান। এ সময় অভিযুক্তরা তাঁকে মারধর করেন। পরে ধারালো অস্ত্র দেখিয়ে প্রাণনাশের হুমকি দিয়ে জোরপূর্বক অটোমিশু গাড়িটি ছিনিয়ে নিয়ে যান।

ঘটনার পরদিন রাসেল সেখ বাদী হয়ে রায়গঞ্জ থানায় মামলা করেন। মামলার তদন্তে অতিরিক্ত পুলিশ সুপার (রায়গঞ্জ সার্কেল) মো. সাইফুল ইসলাম খানের তত্ত্বাবধানে এবং থানার পরিদর্শক (তদন্ত) আবু সাইদের নেতৃত্বে একটি বিশেষ দল গঠন করা হয়।

পরে গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার উপজেলার পাঙ্গাসী এলাকায় অভিযান চালিয়ে এজাহারভুক্ত দুই আসামিসহ চারজনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন পাঙ্গাশী গ্রামের আবু রায়হান (৩৫) ও রিপন ফকির (৩৬), নওদা শালুয়া গ্রামের নাজমুল সেখ (৩৪) এবং সিরাজগঞ্জ সদর উপজেলার ভাঙ্গাবাড়ী গ্রামের আলী (১৯)।

ওসি আহসানুজ্জামান বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে প্রায় ১ লাখ ৪৫ হাজার টাকা মূল্যের ছিনতাই হওয়া অটোমিশু গাড়িটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।

তিনি আরও বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

রায়গঞ্জে অজ্ঞাত গাড়ির চাপায় মাথাসহ বুক পিষ্ট, ঘটনাস্থলেই এক ব্যক্তির মৃত্যু

রায়গঞ্জে আলোচিত অটোমিশু ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ৪

Update Time : ০১:৫৫:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬