Dhaka ০৫:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংর্বশেষ সংবাদ:
রায়গঞ্জে অজ্ঞাত গাড়ির চাপায় মাথাসহ বুক পিষ্ট, ঘটনাস্থলেই এক ব্যক্তির মৃত্যু রায়গঞ্জে পুলিশ নারী হেল্পডেস্ক ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক সভা রায়গঞ্জে এইচ.জি.বি.এল উচ্চ বিদ্যালয়ের নব গঠিত কমিটির পরিচিতি সভা ও অভিভাবক সমাবেশ রায়গঞ্জে মানবিক সহায়তা পেলেন ৩৮৫ দরিদ্র-অসহায় মানুষ রায়গঞ্জের নিমগাছীতে ট্রাকচাপায় মাছ ব্যবসায়ীর মৃত্যু, চালক পলাতক রায়গঞ্জে দেড়াগাঁতী রুদ্রপুর উচ্চবিদ্যালয়ে অভিভাবক সমাবেশ নলকার উন্নয়নে নতুন প্রত্যয়, চেয়ারম্যান পদে লড়তে চান এস এম রেজাউল করিম ৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ রায়গঞ্জে কুটির শিল্প ও বাণিজ্য মেলার আনুষ্ঠানিক উদ্বোধন রায়গঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে মো. ইলিয়াস নামে এক যুবক নিহত হয়েছেন

রায়গঞ্জের ভুইয়াগাঁতীতে ১০ মিনিটের অভিযানে উচ্ছেদ অবৈধ দোকান, যানজট নিরসন

  • Reporter Name
  • Update Time : ১১:৫৫:১১ পূর্বাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬
  • ৪৮ Time View

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ভুইয়াগাঁতী বাসস্ট্যান্ড এলাকায় সড়ক ও সরকারি জায়গা দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট উচ্ছেদ করেছে পুলিশ। একই সঙ্গে মহাসড়ক ও আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরে চলা যানজট মাত্র ১০ মিনিটের অভিযানে নিয়ন্ত্রণে আনা হয়।

রবিবার (৭ জুন) বিকেল ৪টার দিকে রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম খানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে সলঙ্গা ও রায়গঞ্জ থানা পুলিশের সদস্যরা অংশ নেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ভুইয়াগাঁতী ওভারব্রিজের নিচে ও আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধ দোকানপাট গড়ে ওঠায় সড়কের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছিল। একই সঙ্গে সিএনজিচালিত অটোরিকশা ও ব্যাটারিচালিত যানবাহনের অবৈধ স্ট্যান্ডের কারণে নিয়মিত যানজট সৃষ্টি হচ্ছিল।

অভিযান চলাকালে সড়ক দখল করে গড়ে ওঠা দোকানপাট সরিয়ে দেওয়া হয় এবং মহাসড়কে অবস্থান নেওয়া যানবাহন গুলোকে নির্ধারিত স্থানে সরে যেতে নির্দেশ দেওয়া হয়। এতে অল্প সময়ের মধ্যেই পুরো এলাকায় যান চলাচল স্বাভাবিক হয়ে আসে।

অভিযানে নেতৃত্ব দেওয়া রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম খান জানান, সড়ক দখল করে অবৈধ স্থাপনা ও অনিয়ন্ত্রিত যানবাহন চলাচল কোনোভাবেই বরদাশত করা হবে না। পুনরায় এমন পরিস্থিতি তৈরি হলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি সতর্ক করেন।

স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে নিয়মিত অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন। তাদের মতে, স্থায়ী নজরদারি না থাকলে অল্প সময়ের মধ্যেই আগের পরিস্থিতি ফিরে আসার আশঙ্কা রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

রায়গঞ্জে অজ্ঞাত গাড়ির চাপায় মাথাসহ বুক পিষ্ট, ঘটনাস্থলেই এক ব্যক্তির মৃত্যু

রায়গঞ্জের ভুইয়াগাঁতীতে ১০ মিনিটের অভিযানে উচ্ছেদ অবৈধ দোকান, যানজট নিরসন

Update Time : ১১:৫৫:১১ পূর্বাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬