
নিজস্ব প্রতিবেদক,
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের স্যামগোপ আশ্চর্যপাড়ায় রতন আশ্চর্যের বাড়িতে সংঘটিত হয়েছে এক দুঃসাহসিক চুরির ঘটনা। বাড়ির প্রধান ফটক ও কক্ষের তালা ভেঙে দুর্বৃত্তরা ভেতরে প্রবেশ করে সোনা-গয়না, নগদ অর্থসহ প্রায় কয়েক লাখ টাকার মালামাল নিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ উঠেছে। পরিবারের সদস্যরা জানান, বাড়িতে ফিরে এসে তারা দেখতে পান ঘরের তালা ভাঙা এবং আসবাবপত্র এলোমেলো অবস্থায় পড়ে রয়েছে। আলমারি ও মূল্যবান জিনিসপত্র তছনছ করে সোনা-গয়না ও নগদ টাকা লুট করে নিয়ে গেছে চোরের দল। এই ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত চুরির ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং চুরি হওয়া মালামাল উদ্ধারের দাবি জানিয়েছেন। এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত ও কার্যকর পদক্ষেপ কামনা করছেন এলাকাবাসী।
Reporter Name 


















