Dhaka ০৪:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংর্বশেষ সংবাদ:
রায়গঞ্জে অজ্ঞাত গাড়ির চাপায় মাথাসহ বুক পিষ্ট, ঘটনাস্থলেই এক ব্যক্তির মৃত্যু রায়গঞ্জে পুলিশ নারী হেল্পডেস্ক ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক সভা রায়গঞ্জে এইচ.জি.বি.এল উচ্চ বিদ্যালয়ের নব গঠিত কমিটির পরিচিতি সভা ও অভিভাবক সমাবেশ রায়গঞ্জে মানবিক সহায়তা পেলেন ৩৮৫ দরিদ্র-অসহায় মানুষ রায়গঞ্জের নিমগাছীতে ট্রাকচাপায় মাছ ব্যবসায়ীর মৃত্যু, চালক পলাতক রায়গঞ্জে দেড়াগাঁতী রুদ্রপুর উচ্চবিদ্যালয়ে অভিভাবক সমাবেশ নলকার উন্নয়নে নতুন প্রত্যয়, চেয়ারম্যান পদে লড়তে চান এস এম রেজাউল করিম ৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ রায়গঞ্জে কুটির শিল্প ও বাণিজ্য মেলার আনুষ্ঠানিক উদ্বোধন রায়গঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে মো. ইলিয়াস নামে এক যুবক নিহত হয়েছেন

ধুবিলে নারী-শিশু সুরক্ষায় জেন্ডার ফোরামের সভা অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : ০৪:১৮:১৬ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬
  • ৭১ Time View

আব্দুর রাজ্জাক  (রায়গঞ্জ) সিরাজগঞ্জঃ

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধুবিল ইউনিয়ন পরিষদে নারী ও শিশুদের নিরাপত্তা, জেন্ডার সমতা প্রতিষ্ঠা এবং পারিবারিক সহিংসতা প্রতিরোধে স্থানীয় পর্যায়ে সমন্বিত উদ্যোগ জোরদারের লক্ষ্যে ইউনিয়ন জেন্ডার ইকুয়ালিটি ফোরাম (ইউজিইএফ)-এর মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ জুলাই ২০২৬) ধুবিল ইউনিয়ন পরিষদে ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি)-এর আয়োজনে এবং এমএসএফ-এর Empower Her প্রকল্পের সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধুবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল হাই। সভাপতিত্ব করেন ইউনিয়ন জেন্ডার ইকুয়ালিটি ফোরামের সভাপতি মোছা. মরিয়ম খাতুন। স্বাগত বক্তব্যের মাধ্যমে তিনি সভার কার্যক্রমের সূচনা করেন।
সভায় নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিতকরণ, সরকারি দপ্তরের সঙ্গে সমন্বয় বৃদ্ধি, সরকারি সেবা প্রাপ্তিতে নাগরিক সচেতনতা, নারী নেতৃত্বের বিকাশ, পারিবারিক সিদ্ধান্ত গ্রহণে নারীর মতামতের গুরুত্ব, বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধ এবং স্থানীয় পর্যায়ে জেন্ডার সমতা প্রতিষ্ঠায় করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় উপস্থিত সদস্যরা নিজ নিজ এলাকায় সচেতনতামূলক কার্যক্রম আরও জোরদার করার এবং নারী ও শিশুদের অধিকার রক্ষায় সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
আলোচনা পর্বে ফোরামের সভাপতি মোছা. মরিয়ম খাতুন একটি গুরুত্বপূর্ণ পারিবারিক ঘটনার কথা তুলে ধরেন। তিনি জানান, গত ৩ জুলাই স্বামীর দীর্ঘদিনের পরকীয়া, অবহেলা ও মানসিক নির্যাতনের কারণে চরম হতাশাগ্রস্ত হয়ে এক মা তার চার বছর বয়সী শিশুকে হত্যার চেষ্টা করেন এবং নিজেও আত্মহত্যার চেষ্টা করেন। তবে পরিবারের সদস্যদের তাৎক্ষণিক উদ্যোগে মা ও শিশুকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়।
পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ইউনিয়ন জেন্ডার ইকুয়ালিটি ফোরামের সভাপতি মোছা. মরিয়ম খাতুন, সাধারণ সম্পাদক মোছা. তাহমিনা খাতুন এবং স্থানীয় জনগণের উদ্যোগে একটি সালিশ বৈঠকের আয়োজন করা হয়। সেখানে সংশ্লিষ্ট স্বামী নিজের ভুল স্বীকার করে ভবিষ্যতে এ ধরনের আচরণ থেকে বিরত থাকার এবং স্ত্রীর প্রতি দায়িত্বশীল হওয়ার অঙ্গীকার করেন। বর্তমানে পরিবারটি স্বাভাবিক ও শান্তিপূর্ণভাবে জীবনযাপন করছে, যা সময়মতো সামাজিক হস্তক্ষেপের একটি ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান মো. আব্দুল হাই বলেন, নারী ও শিশু নির্যাতন, পারিবারিক সহিংসতা কিংবা যেকোনো জেন্ডারভিত্তিক বৈষম্যের ঘটনা গোপন না রেখে দ্রুত ইউনিয়ন জেন্ডার ইকুয়ালিটি ফোরাম, জনপ্রতিনিধি অথবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে হবে। এতে প্রয়োজনীয় সহায়তা ও আইনগত ব্যবস্থা দ্রুত গ্রহণ করা সম্ভব হবে।
সভাপতি মোছা. মরিয়ম খাতুন ফোরামের সদস্যদের আরও সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে বলেন, পরিবার, সমাজ ও রাষ্ট্রে নারী-পুরুষের সমঅধিকার প্রতিষ্ঠা এবং সহিংসতামুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সবশেষে উপস্থিত সকল সদস্যের আন্তরিক অংশগ্রহণ, মূল্যবান মতামত ও সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

রায়গঞ্জে অজ্ঞাত গাড়ির চাপায় মাথাসহ বুক পিষ্ট, ঘটনাস্থলেই এক ব্যক্তির মৃত্যু

ধুবিলে নারী-শিশু সুরক্ষায় জেন্ডার ফোরামের সভা অনুষ্ঠিত

Update Time : ০৪:১৮:১৬ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬