Dhaka ০৫:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংর্বশেষ সংবাদ:
রায়গঞ্জে অজ্ঞাত গাড়ির চাপায় মাথাসহ বুক পিষ্ট, ঘটনাস্থলেই এক ব্যক্তির মৃত্যু রায়গঞ্জে পুলিশ নারী হেল্পডেস্ক ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক সভা রায়গঞ্জে এইচ.জি.বি.এল উচ্চ বিদ্যালয়ের নব গঠিত কমিটির পরিচিতি সভা ও অভিভাবক সমাবেশ রায়গঞ্জে মানবিক সহায়তা পেলেন ৩৮৫ দরিদ্র-অসহায় মানুষ রায়গঞ্জের নিমগাছীতে ট্রাকচাপায় মাছ ব্যবসায়ীর মৃত্যু, চালক পলাতক রায়গঞ্জে দেড়াগাঁতী রুদ্রপুর উচ্চবিদ্যালয়ে অভিভাবক সমাবেশ নলকার উন্নয়নে নতুন প্রত্যয়, চেয়ারম্যান পদে লড়তে চান এস এম রেজাউল করিম ৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ রায়গঞ্জে কুটির শিল্প ও বাণিজ্য মেলার আনুষ্ঠানিক উদ্বোধন রায়গঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে মো. ইলিয়াস নামে এক যুবক নিহত হয়েছেন

ঈদ উপলক্ষে রায়গঞ্জে শহীদ ও নিহত পাঁচ পরিবারের পাশে মান্নান তালুকদার পরিবার

  • Reporter Name
  • Update Time : ০২:১৩:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬
  • ১০৭ Time View

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় জুলাই যোদ্ধা ও বিভিন্ন সময়ে নিহত বিএনপি নেতা-কর্মীদের পরিবারের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

শুক্রবার বিকেলে উপজেলার ডুমরাই, বাড়ইভাগ ও লক্ষীকোলা এলাকায় এই উপহার সামগ্রী বিতরণ করা হয়। উপহার পাওয়া পরিবারের মধ্যে রয়েছেন জুলাই যোদ্ধা শহীদ লেবু শেখ ও নজরুল ইসলাম। এ ছাড়া বিভিন্ন সময়ে নিহত ডুমরাই এলাকার ফরিদুল ইসলাম ও ওমর আলী এবং লক্ষীকোলা এলাকার আতাউর রহমানের পরিবারও এ সহায়তা পেয়েছে।

বিতরণ করা সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, চিনি, মাংস ও শাড়িসহ নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন পণ্য। সিরাজগঞ্জ-৩ আসনের প্রয়াত সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মান্নান তালুকদারের পরিবারের পক্ষ থেকে এ সহায়তা দেওয়া হয়।

সহায়তা পৌঁছে দেন তাঁর ভাতিজা ও সলঙ্গা থানা যুবদলের আহ্বায়ক রাশেদুল হাসান পাপন।

এ সময় উপস্থিত ছিলেন চান্দাইকোনা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হাবিবুর রহমান খান, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বাদশা ফাহাদ আব্বাসী, চান্দাইকোনা হাজী ওয়াহেদ মরিয়ম অনার্স কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক ফাহিম মুনতাসীরসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।

উপস্থিত নেতারা বলেন, শহীদ ও নিহত ব্যক্তিদের অবদান জাতি স্মরণে রাখবে। তাঁদের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন তাঁরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

রায়গঞ্জে অজ্ঞাত গাড়ির চাপায় মাথাসহ বুক পিষ্ট, ঘটনাস্থলেই এক ব্যক্তির মৃত্যু

ঈদ উপলক্ষে রায়গঞ্জে শহীদ ও নিহত পাঁচ পরিবারের পাশে মান্নান তালুকদার পরিবার

Update Time : ০২:১৩:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬