
নিজস্ব প্রতিবেদক,
মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের সহযোগিতায় এবং ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি)-এর আয়োজনে নাগরিকতা-Empower Her প্রকল্পের মাধ্যমে রায়গঞ্জ উপজেলায় “Quarterly Advocacy Meeting Between Upazila GEFs and Government” অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পর্যায়ের Gender Equality Forum (GEF) এবং সরকারি কর্মকর্তাদের অংশগ্রহণে আয়োজিত এ সভায় বিভিন্ন সামাজিক সমস্যা, মানবাধিকার, জেন্ডার সমতা এবং উন্নয়নমূলক বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।
উপজেলা জেন্ডার ইকুয়ালিটি ফোরামের সভাপতি মুক্তি খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আবুল কালাম আযাদ, উপজেলা ফায়ার সার্ভিস কর্মকর্তা মোঃ মাহফুজার রহমান, জেলা মানবাধিকার কর্মকর্তা শিপন চন্দ্র নাগ, রায়গঞ্জ উপজেলা গণমাধ্যমকর্মী সুশান্ত কুমার তালুকদার, গণমাধ্যমকর্মী আব্দুর রাজ্জাক, ডেইলি সকালের নিউজ পত্রিকার স্টাফ রিপোর্টার আবির হাসান এবং গণমাধ্যমকর্মী হুজায়ফা হিজল।
এছাড়াও রায়গঞ্জ উপজেলার Gender Equality Forum-এর সদস্যবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন রায়গঞ্জ উপজেলা ফ্যাসিলিটেটর মোঃ বাপ্পী সরকার।
সভায় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আবুল কালাম আযাদ যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন সুযোগ-সুবিধা ও প্রশিক্ষণ কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। তিনি জানান, বিভিন্ন ট্রেডভিত্তিক প্রশিক্ষণে জিইএফ সদস্যদের অগ্রাধিকার দিয়ে কাজ করার বিষয়ে তিনি আন্তরিকভাবে সহযোগিতা করবেন।
উপজেলা ফায়ার সার্ভিস কর্মকর্তা মোঃ মাহফুজার রহমান আগুনে দগ্ধ হওয়া, পানিতে ডুবে যাওয়া, সড়কে গাছ ভেঙে পড়াসহ বিভিন্ন দুর্ঘটনায় করণীয় এবং ফায়ার সার্ভিসের সেবাসমূহ নিয়ে আলোচনা করেন। পাশাপাশি জিইএফ সদস্যদের নিয়ে একটি সচেতনতামূলক মহড়ার আয়োজনের আশ্বাস প্রদান করেন।
এসময় উপস্থিত গণমাধ্যমকর্মীরা বলেন, জিইএফ সদস্যদের সহযোগিতায় রায়গঞ্জ উপজেলার বিভিন্ন সামাজিক সমস্যা, মানবাধিকার পরিস্থিতি ও গুরুত্বপূর্ণ ঘটনাগুলো গণমাধ্যমে তুলে ধরা হবে। তারা এ ধরনের কার্যক্রমে এনডিপির সার্বিক সহযোগিতা কামনা করেন। পাশাপাশি সমাজে অপরাধ দমনে প্রশাসন যেন অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ করে, সেই প্রত্যাশাও ব্যক্ত করেন।
সভায় বক্তারা নারী-পুরুষ সমতা, মানবাধিকার রক্ষা, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং সরকারি সেবাসমূহ জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
Reporter Name 


















