
নিজস্ব প্রতিবেদক:
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী চান্দাইকোনা গরুর হাটে এক গরু ক্রেতার ব্যাগ কেটে দেড় লাখ টাকা চুরির ঘটনায় অভিযান চালিয়ে একজন অভিযুক্তকে গ্রেফতার করেছে রায়গঞ্জ থানা পুলিশ। এ সময় তার হেফাজত থেকে নগদ ৯৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১১ জুলাই ২০২৬ তারিখে চান্দাইকোনা গরুর হাটে জনৈক সুমনের চা স্টলের সামনে এক গরু ক্রেতার ব্যাগ কেটে ১ লাখ ৫০ হাজার টাকা চুরি করা হয়। ঘটনার পরপরই রায়গঞ্জ থানা পুলিশের তৎপরতায় অভিযুক্ত মো. বিপ্লব হোসেন মরা (৩৭), পিতা- বাদল, সাং- উত্তর চেলোপাড়া, থানা- বগুড়া সদর, জেলা- বগুড়াকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের সময় তার হেফাজত থেকে নগদ ৯৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় ভুক্তভোগী আব্দুর রাজ্জাক, পিতা- তোতা মিয়া, গ্রাম- বালা কৈগাড়ী, থানা- বগুড়া সদর, জেলা- বগুড়া, বাদী হয়ে রায়গঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।
পুলিশ জানায়, এ ঘটনায় রায়গঞ্জ থানার নিয়মিত চুরি মামলা নং-৮, তারিখ: ১১/০৭/২০২৬, দণ্ডবিধির ৩৭৯/৪১১/৩৪ ধারায় মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে পুলিশ স্কর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
রায়গঞ্জ থানা পুলিশ জানিয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করতে এবং হাট-বাজারে সংঘটিত অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে। সাধারণ মানুষকে সতর্ক থাকার পাশাপাশি সন্দেহজনক ব্যক্তির বিষয়ে দ্রুত পুলিশকে অবহিত করার আহ্বানও জানানো হয়েছে
Reporter Name 

















