Dhaka ০৫:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংর্বশেষ সংবাদ:
রায়গঞ্জে অজ্ঞাত গাড়ির চাপায় মাথাসহ বুক পিষ্ট, ঘটনাস্থলেই এক ব্যক্তির মৃত্যু রায়গঞ্জে পুলিশ নারী হেল্পডেস্ক ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক সভা রায়গঞ্জে এইচ.জি.বি.এল উচ্চ বিদ্যালয়ের নব গঠিত কমিটির পরিচিতি সভা ও অভিভাবক সমাবেশ রায়গঞ্জে মানবিক সহায়তা পেলেন ৩৮৫ দরিদ্র-অসহায় মানুষ রায়গঞ্জের নিমগাছীতে ট্রাকচাপায় মাছ ব্যবসায়ীর মৃত্যু, চালক পলাতক রায়গঞ্জে দেড়াগাঁতী রুদ্রপুর উচ্চবিদ্যালয়ে অভিভাবক সমাবেশ নলকার উন্নয়নে নতুন প্রত্যয়, চেয়ারম্যান পদে লড়তে চান এস এম রেজাউল করিম ৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ রায়গঞ্জে কুটির শিল্প ও বাণিজ্য মেলার আনুষ্ঠানিক উদ্বোধন রায়গঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে মো. ইলিয়াস নামে এক যুবক নিহত হয়েছেন

তাড়াশে হযরত শাহ শরীফ জিন্দানী (রহ.) মাজারে তিন দিনব্যাপী ওরস শুরু

  • Reporter Name
  • Update Time : ১০:০৮:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
  • ১১২ Time View

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার নওগাঁয় অবস্থিত হযরত শাহ শরীফ জিন্দানী (রহ.) এর মাজার শরীফে তিন দিনব্যাপী ওরসের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. আয়নুল হক ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ওরসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন মাজার কমিটির সভাপতি ও তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান, উপজেলা বিএনপির সহসভাপতি জয়নুল আবেদীন মাহবুব, সাধারণ সম্পাদক অধ্যাপক মো. আমিনুর রহমান টুটুল, জিন্দানী ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো. আব্দুস সালাম খন্দকার, মো. সেলিম প্রধানসহ মাজার কমিটির সদস্য ও বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

আয়োজক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এ ওরস শনিবার পর্যন্ত চলবে। ওরস উপলক্ষে ধর্মীয় বয়ান, জিকির ও সীমিত পরিসরে বাউল সমাবেশ অনুষ্ঠিত হবে। গত দুই বছর রাজনৈতিক কারণে এবং এ বছর পবিত্র রমজান মাস থাকায় বাউল সমাবেশ সীমিত রাখা হয়েছে।

ইতিহাস থেকে জানা যায়, পারস্যের জিন্দান শহর থেকে ইসলাম প্রচারের উদ্দেশ্যে হযরত শাহ শরীফ জিন্দানী (রহ.) সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার করতোয়া নদীতীরবর্তী নবগ্রাম (নওগাঁ) এলাকায় আগমন করেন। তিনি ইসলামের সাম্যের বাণী প্রচার করতে গিয়ে এখানেই ইন্তেকাল করেন।

তাঁর সমাধির ওপর সুলতানি আমলে সুলতান আলাউদ্দিন হোসেন শাহর পুত্র সুলতান নসরৎ শাহ ১৫২৬ সালের ২১ এপ্রিল একটি মসজিদ নির্মাণ করেন, যা ‘শাহী মসজিদ’ নামে পরিচিত। সেই থেকে চৈত্র মাসের প্রথম শুক্রবারকে কেন্দ্র করে প্রতি বছর তিন দিনব্যাপী ওরস শরীফ অনুষ্ঠিত হয়ে আসছে।
ওরস উপলক্ষে ইতোমধ্যেই হাজার হাজার ভক্ত-আশেকান দলে দলে মাজার প্রাঙ্গণে সমবেত হয়েছেন।

উল্লাপাড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার আব্দুল কাদের বলেন, ওরসকে কেন্দ্র করে পুলিশের একটি টিম সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে। ঈদ উপলক্ষে মহাসড়কে নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকলেও ওরস ঘিরেও পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান বলেন, ওরসের উদ্বোধন সম্পন্ন হয়েছে এবং ভক্তদের সেবায় সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

রায়গঞ্জে অজ্ঞাত গাড়ির চাপায় মাথাসহ বুক পিষ্ট, ঘটনাস্থলেই এক ব্যক্তির মৃত্যু

তাড়াশে হযরত শাহ শরীফ জিন্দানী (রহ.) মাজারে তিন দিনব্যাপী ওরস শুরু

Update Time : ১০:০৮:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬