Dhaka ০৪:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংর্বশেষ সংবাদ:
রায়গঞ্জে অজ্ঞাত গাড়ির চাপায় মাথাসহ বুক পিষ্ট, ঘটনাস্থলেই এক ব্যক্তির মৃত্যু রায়গঞ্জে পুলিশ নারী হেল্পডেস্ক ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক সভা রায়গঞ্জে এইচ.জি.বি.এল উচ্চ বিদ্যালয়ের নব গঠিত কমিটির পরিচিতি সভা ও অভিভাবক সমাবেশ রায়গঞ্জে মানবিক সহায়তা পেলেন ৩৮৫ দরিদ্র-অসহায় মানুষ রায়গঞ্জের নিমগাছীতে ট্রাকচাপায় মাছ ব্যবসায়ীর মৃত্যু, চালক পলাতক রায়গঞ্জে দেড়াগাঁতী রুদ্রপুর উচ্চবিদ্যালয়ে অভিভাবক সমাবেশ নলকার উন্নয়নে নতুন প্রত্যয়, চেয়ারম্যান পদে লড়তে চান এস এম রেজাউল করিম ৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ রায়গঞ্জে কুটির শিল্প ও বাণিজ্য মেলার আনুষ্ঠানিক উদ্বোধন রায়গঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে মো. ইলিয়াস নামে এক যুবক নিহত হয়েছেন

নাঈম হত্যাকাণ্ড: অসহায় পরিবার পেল সহায়তা ও খাদ্যসামগ্রী

  • Reporter Name
  • Update Time : ১০:১৮:৩২ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬
  • ৬২ Time View

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধুবিল ইউনিয়নের মালতিনগড় গ্রামের অটোভ্যান চালক নাঈম হোসেন হত্যাকাণ্ডের পর তার অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে পুলিশ প্রশাসন। জেলা পুলিশ ও রায়গঞ্জ সার্কেলের উদ্যোগে পরিবারটির জন্য আর্থিক সহায়তা এবং নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী প্রদান করা হয়েছে।

সোমবার (২৫ মে) দুপুরে নিহত নাঈম হোসেনের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের হাতে সহায়তার সামগ্রী তুলে দেন রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম খান। এসময় সলঙ্গা থানার ওসি মো. আছলাম, স্থানীয় সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম খান বলেন, নাঈম হত্যার ঘটনা অত্যন্ত দুঃখজনক। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে। পাশাপাশি মানবিক দিক বিবেচনায় পরিবারটির পাশে দাঁড়ানো হয়েছে।

নিহতের স্ত্রী খাদিজা খাতুন বলেন, স্বামীকে হারানোর পর সন্তানকে নিয়ে তিনি চরম কষ্টে দিন কাটাচ্ছিলেন। সহায়তা পেয়ে কিছুটা সাহস ও ভরসা ফিরে পেয়েছেন বলেও জানান তিনি।

নিহতের ছোট ছেলে আল ইমরান বাবার হত্যাকারীদের বিচার দাবি করে বলে, “আমার আব্বুকে যারা মেরেছে তাদের শাস্তি চাই।”

স্থানীয়দের দাবি, দরিদ্র পরিবারের একমাত্র উপার্জনকারী ছিলেন নাঈম। তার মৃত্যুর পর পরিবারটি চরম অনিশ্চয়তায় পড়ে যায়। তাই পরিবারটির জন্য দীর্ঘমেয়াদি সহায়তা এবং হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত করার দাবি জানান তারা।

উল্লেখ্য, গত ২৮ এপ্রিল রাতে নাঈম হোসেন অটোভ্যান নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন। পরদিন পাশের খৈচালা গ্রামের একটি বিলের ধারে গলাকাটা অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এসময় তার অটোভ্যানটিও ছিনতাই করা হয়। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

রায়গঞ্জে অজ্ঞাত গাড়ির চাপায় মাথাসহ বুক পিষ্ট, ঘটনাস্থলেই এক ব্যক্তির মৃত্যু

নাঈম হত্যাকাণ্ড: অসহায় পরিবার পেল সহায়তা ও খাদ্যসামগ্রী

Update Time : ১০:১৮:৩২ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬