Dhaka ০১:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংর্বশেষ সংবাদ:
রায়গঞ্জে টোকাই সেজে ঘোরাফেরা, স্থানীয়দের হাতে আটক যুবক রায়গঞ্জে ইকরা শিক্ষা পরিবারের বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত রায়গঞ্জে কৃষি জমির ধান কেটে নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ রায়গঞ্জে গরু চোরদের রুখতে বাঁশের গেট, পাহারায় গ্রামবাসীসহ থানা পুলিশ রায়গঞ্জে সড়ক সংস্কারের দাবিতে শিক্ষার্থী-অভিভাবকদের মানববন্ধন রায়গঞ্জের নিমগাছীতে খানাখন্দ ও কর্দমাক্ত রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন সংবাদ প্রকাশের পর ফুলজোড় নদীর কচুড়িপানা অপসারণ শুরু রায়গঞ্জে চাঁদা না দেওয়ায় বালু ব্যবসায়ীকে অপহরণ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২ রায়গঞ্জে বোরো মৌসুমে সরকারি মূল্যে ধান সংগ্রহের উদ্বোধন রায়গঞ্জে সড়ক দুর্ঘটনায় মানসিক প্রতিবন্ধী যুবকের মৃত্যু

নারীদের জন্য বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করেছিলেন বেগম খালেদা জিয়া: বাচ্চু

  • Reporter Name
  • Update Time : ০১:১১:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
  • ৩৩ Time View

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেছেন, নারীর ক্ষমতায়ন ও মর্যাদা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তিনি নারীদের জন্য বিনামূল্যে শিক্ষার সুযোগ সৃষ্টি করে তাদের শিক্ষার দ্বার উন্মুক্ত করেছিলেন।

শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে জেলা শহরের একটি স্থানীয় রেস্টুরেন্টে ইউনিক মডেল একাডেমীর ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়া নারী শিক্ষার প্রসার ও মানোন্নয়নে নানা সময় কার্যকর উদ্যোগ গ্রহণ করেন, যার ফলে দেশের অসংখ্য নারী শিক্ষার সুযোগ পেয়েছেন এবং সমাজে নিজেদের অবস্থান সুদৃঢ় করতে সক্ষম হয়েছেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মো. শামীম আহমেদ এবং জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক মো. এনামুল হক। এছাড়াও শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে সাইদুর রহমান বাচ্চুর পক্ষ থেকে বিদায়ী শিক্ষার্থীদের মাঝে আসন্ন এসএসসি পরীক্ষার জন্য প্রয়োজনীয় শিক্ষা উপকরণ উপহার হিসেবে প্রদান করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

রায়গঞ্জে টোকাই সেজে ঘোরাফেরা, স্থানীয়দের হাতে আটক যুবক

নারীদের জন্য বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করেছিলেন বেগম খালেদা জিয়া: বাচ্চু

Update Time : ০১:১১:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬