Dhaka ০৫:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংর্বশেষ সংবাদ:
রায়গঞ্জে অজ্ঞাত গাড়ির চাপায় মাথাসহ বুক পিষ্ট, ঘটনাস্থলেই এক ব্যক্তির মৃত্যু রায়গঞ্জে পুলিশ নারী হেল্পডেস্ক ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক সভা রায়গঞ্জে এইচ.জি.বি.এল উচ্চ বিদ্যালয়ের নব গঠিত কমিটির পরিচিতি সভা ও অভিভাবক সমাবেশ রায়গঞ্জে মানবিক সহায়তা পেলেন ৩৮৫ দরিদ্র-অসহায় মানুষ রায়গঞ্জের নিমগাছীতে ট্রাকচাপায় মাছ ব্যবসায়ীর মৃত্যু, চালক পলাতক রায়গঞ্জে দেড়াগাঁতী রুদ্রপুর উচ্চবিদ্যালয়ে অভিভাবক সমাবেশ নলকার উন্নয়নে নতুন প্রত্যয়, চেয়ারম্যান পদে লড়তে চান এস এম রেজাউল করিম ৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ রায়গঞ্জে কুটির শিল্প ও বাণিজ্য মেলার আনুষ্ঠানিক উদ্বোধন রায়গঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে মো. ইলিয়াস নামে এক যুবক নিহত হয়েছেন

নৈতিকতা ইস্যুতে ব্যবস্থা, রায়গঞ্জের এক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদলি

  • Reporter Name
  • Update Time : ১০:৫৬:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬
  • ৯১ Time View
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ২১ নম্বর দাদপুর পশ্চিম পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোছা. নাছিমা খাতুনের বিরুদ্ধে ওঠা অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় তাঁকে বদলির নির্দেশ দেওয়া হয়েছে। ঘটনার পর এলাকায় ব্যাপক আলোচনা–সমালোচনার সৃষ্টি হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩০ অক্টোবর রাতে উপজেলার ঘুরকা গ্রামে তাঁর নিজ বাসভবনে এক ব্যক্তির সঙ্গে আপত্তিকর অবস্থায় তাঁকে দেখতে পান কয়েকজন প্রতিবেশী। পরবর্তী সময়ে ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে জনমনে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। বিষয়টি নিয়ে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়।

ঘটনার পর এলাকাবাসীর পক্ষ থেকে উপজেলা শিক্ষা অফিসে লিখিত অভিযোগ দেওয়া হয়। অভিযোগের ভিত্তিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শুনানি গ্রহণ করে এবং সাক্ষ্য–প্রমাণ যাচাই–বাছাই শেষে তদন্ত কার্যক্রম সম্পন্ন করে। তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় প্রশাসনিক ব্যবস্থা হিসেবে তাঁকে বর্তমান কর্মস্থল থেকে বদলি করা হয়।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার স্বাক্ষরিত আদেশে গত ১৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে তাঁকে বদলির নির্দেশ দেওয়া হয়। আদেশে বলা হয়েছে, জারির তারিখ থেকে তিন কর্মদিবসের মধ্যে তাঁকে রায়গঞ্জ উপজেলার ধামাইনগর ইউনিয়নের কৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করতে হবে।

এ বিষয়ে স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে নৈতিকতা ও শৃঙ্খলা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার পরিবেশ ও প্রতিষ্ঠানের সুনাম অক্ষুণ্ণ রাখতে প্রশাসনের এমন পদক্ষেপ সময়োপযোগী বলে তাঁরা মনে করেন। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে আরও কঠোর নজরদারির দাবি জানিয়েছেন তাঁরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

রায়গঞ্জে অজ্ঞাত গাড়ির চাপায় মাথাসহ বুক পিষ্ট, ঘটনাস্থলেই এক ব্যক্তির মৃত্যু

নৈতিকতা ইস্যুতে ব্যবস্থা, রায়গঞ্জের এক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদলি

Update Time : ১০:৫৬:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬