Dhaka ০৫:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংর্বশেষ সংবাদ:
রায়গঞ্জে অজ্ঞাত গাড়ির চাপায় মাথাসহ বুক পিষ্ট, ঘটনাস্থলেই এক ব্যক্তির মৃত্যু রায়গঞ্জে পুলিশ নারী হেল্পডেস্ক ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক সভা রায়গঞ্জে এইচ.জি.বি.এল উচ্চ বিদ্যালয়ের নব গঠিত কমিটির পরিচিতি সভা ও অভিভাবক সমাবেশ রায়গঞ্জে মানবিক সহায়তা পেলেন ৩৮৫ দরিদ্র-অসহায় মানুষ রায়গঞ্জের নিমগাছীতে ট্রাকচাপায় মাছ ব্যবসায়ীর মৃত্যু, চালক পলাতক রায়গঞ্জে দেড়াগাঁতী রুদ্রপুর উচ্চবিদ্যালয়ে অভিভাবক সমাবেশ নলকার উন্নয়নে নতুন প্রত্যয়, চেয়ারম্যান পদে লড়তে চান এস এম রেজাউল করিম ৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ রায়গঞ্জে কুটির শিল্প ও বাণিজ্য মেলার আনুষ্ঠানিক উদ্বোধন রায়গঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে মো. ইলিয়াস নামে এক যুবক নিহত হয়েছেন

পরিবর্তনের প্রত্যাশায় মানুষ, ধানের শীষেই মুক্তির পথ : ভিপি আইনুল হক

  • Reporter Name
  • Update Time : ০২:৪৮:৫৯ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৯৪ Time View

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
দেশের জনগণ আজ ন্যায্য অধিকার, মতপ্রকাশের স্বাধীনতা ও কার্যকর গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে পরিবর্তনের অপেক্ষায় রয়েছে—এমন মন্তব্য করেছেন সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ–তাড়াশ) আসনে বিএনপির প্রার্থী ভিপি আইনুল হক।

সোমবার বিকেল ৪টায় রায়গঞ্জ উপজেলার ভূঁইয়াগাঁতী গোলচত্বরে আয়োজিত ধানের শীষের নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন, জনগণের সরাসরি ভোটে নির্বাচিত সরকার ছাড়া আইনের শাসন প্রতিষ্ঠা এবং মানুষের কণ্ঠস্বর নিরাপদ করা সম্ভব নয়। কাগজে প্রতিশ্রুতি নয়, বাস্তব গণতন্ত্রই দেশকে সঠিক পথে এগিয়ে নিতে পারে।

ভিপি আইনুল হক আরও জানান, নির্বাচিত হলে দরিদ্র জনগোষ্ঠীর জন্য স্বল্প ব্যয়ে চিকিৎসা ব্যবস্থার উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে তিনি মাদক, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে বলেন, এসব অপরাধের বিরুদ্ধে কোনো আপস নয়—জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করা হবে। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে পরিবর্তনের পক্ষে রায় দেওয়ার আহ্বান জানান তিনি। পাশাপাশি নেতাকর্মীদের শান্তিপূর্ণ, শৃঙ্খলাবদ্ধ ও ঐক্যবদ্ধভাবে গণসংযোগ জোরদার করার নির্দেশ দেন।

রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামছুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় যৌথভাবে সঞ্চালনা করেন সলঙ্গা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলিম সরকার ও রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দুলাল হোসেন খান। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির রাজশাহী বিভাগীয় টিমের সাংগঠনিক সম্পাদক শাহীন শওকত। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।

এছাড়াও বক্তব্য রাখেন তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সভাপতি খন্দকার সেলিম জাহাঙ্গীর, জেলা বিএনপির উপদেষ্টা প্রকৌশলী কামাল হোসেন, জেলা বিএনপির সদস্য রাহিদ মান্নান লেনিন, বিশিষ্ট শিল্পপতি রুহী আফজালসহ অন্যান্য নেতৃবৃন্দ। সমাবেশে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

রায়গঞ্জে অজ্ঞাত গাড়ির চাপায় মাথাসহ বুক পিষ্ট, ঘটনাস্থলেই এক ব্যক্তির মৃত্যু

পরিবর্তনের প্রত্যাশায় মানুষ, ধানের শীষেই মুক্তির পথ : ভিপি আইনুল হক

Update Time : ০২:৪৮:৫৯ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬