Dhaka ০৫:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংর্বশেষ সংবাদ:
রায়গঞ্জে অজ্ঞাত গাড়ির চাপায় মাথাসহ বুক পিষ্ট, ঘটনাস্থলেই এক ব্যক্তির মৃত্যু রায়গঞ্জে পুলিশ নারী হেল্পডেস্ক ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক সভা রায়গঞ্জে এইচ.জি.বি.এল উচ্চ বিদ্যালয়ের নব গঠিত কমিটির পরিচিতি সভা ও অভিভাবক সমাবেশ রায়গঞ্জে মানবিক সহায়তা পেলেন ৩৮৫ দরিদ্র-অসহায় মানুষ রায়গঞ্জের নিমগাছীতে ট্রাকচাপায় মাছ ব্যবসায়ীর মৃত্যু, চালক পলাতক রায়গঞ্জে দেড়াগাঁতী রুদ্রপুর উচ্চবিদ্যালয়ে অভিভাবক সমাবেশ নলকার উন্নয়নে নতুন প্রত্যয়, চেয়ারম্যান পদে লড়তে চান এস এম রেজাউল করিম ৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ রায়গঞ্জে কুটির শিল্প ও বাণিজ্য মেলার আনুষ্ঠানিক উদ্বোধন রায়গঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে মো. ইলিয়াস নামে এক যুবক নিহত হয়েছেন

প্রযুক্তিনির্ভর নজরদারিতে রায়গঞ্জে এসএসসি পরীক্ষা শুরু হচ্ছে আগামীকাল

  • Reporter Name
  • Update Time : ১২:৪৩:২২ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
  • ৫৩ Time View
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় আগামীকাল থেকে শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। সারাদেশের সঙ্গে একযোগে অনুষ্ঠিত এই পরীক্ষায় অংশ নিতে যাচ্ছে উপজেলার ৪ হাজার ৯৫৯ জন শিক্ষার্থী।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস জানিয়েছে, মোট পরীক্ষার্থীর মধ্যে সাধারণ শিক্ষা বোর্ডের ৩ হাজার ৫১৯ জন, মাদ্রাসা বোর্ডের ১ হাজার ৫ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের ৪৩৫ জন রয়েছে।
পরীক্ষা পরিচালনার জন্য উপজেলায় মোট ১২টি কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। এর মধ্যে সাধারণ শাখার জন্য ৭টি, কারিগরি শাখার জন্য ৩টি এবং মাদ্রাসা শাখার জন্য ২টি কেন্দ্র নির্ধারণ করা হয়েছে।
নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে প্রতিটি কেন্দ্রের কক্ষ সিসিটিভির আওতায় আনা হয়েছে। পাশাপাশি এসব ক্যামেরার ফুটেজ সরাসরি উপজেলা পরিষদ চত্বরে প্রজেক্টরের মাধ্যমে পর্যবেক্ষণ করা হবে, যা পরীক্ষার সার্বিক পরিস্থিতি তদারকিতে সহায়ক হবে।
রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল খালেক পাটোয়ারী জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না এবং প্রয়োজনে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

রায়গঞ্জে অজ্ঞাত গাড়ির চাপায় মাথাসহ বুক পিষ্ট, ঘটনাস্থলেই এক ব্যক্তির মৃত্যু

প্রযুক্তিনির্ভর নজরদারিতে রায়গঞ্জে এসএসসি পরীক্ষা শুরু হচ্ছে আগামীকাল

Update Time : ১২:৪৩:২২ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬