Dhaka ০৪:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংর্বশেষ সংবাদ:
রায়গঞ্জে অজ্ঞাত গাড়ির চাপায় মাথাসহ বুক পিষ্ট, ঘটনাস্থলেই এক ব্যক্তির মৃত্যু রায়গঞ্জে পুলিশ নারী হেল্পডেস্ক ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক সভা রায়গঞ্জে এইচ.জি.বি.এল উচ্চ বিদ্যালয়ের নব গঠিত কমিটির পরিচিতি সভা ও অভিভাবক সমাবেশ রায়গঞ্জে মানবিক সহায়তা পেলেন ৩৮৫ দরিদ্র-অসহায় মানুষ রায়গঞ্জের নিমগাছীতে ট্রাকচাপায় মাছ ব্যবসায়ীর মৃত্যু, চালক পলাতক রায়গঞ্জে দেড়াগাঁতী রুদ্রপুর উচ্চবিদ্যালয়ে অভিভাবক সমাবেশ নলকার উন্নয়নে নতুন প্রত্যয়, চেয়ারম্যান পদে লড়তে চান এস এম রেজাউল করিম ৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ রায়গঞ্জে কুটির শিল্প ও বাণিজ্য মেলার আনুষ্ঠানিক উদ্বোধন রায়গঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে মো. ইলিয়াস নামে এক যুবক নিহত হয়েছেন

ফুয়েল কার্ড বিতরণ শুরু, রায়গঞ্জ উপজেলা পরিষদে ভোগান্তিতে বাইকাররা

  • Reporter Name
  • Update Time : ০৩:৩৬:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
  • ৭০ Time View

পেট্রোল পাম্প থেকে পেট্রোল ও অকটেন সংগ্রহে ফুয়েল কার্ড বাধ্যতামূলক করায় সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা পরিষদ চত্বরে মোটরসাইকেল চালকদের ভিড় দেখা গেছে। মঙ্গলবার (৩১ মার্চ) সকাল থেকে উপজেলা পরিষদ এলাকায় ফুয়েল কার্ড সংগ্রহ করতে আসা মানুষের উপস্থিতি বাড়তে থাকে।

সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে দেখা যায়, মোটরসাইকেল চালকেরা জাতীয় পরিচয়পত্র, রেজিস্ট্রেশন, ড্রাইভিং লাইসেন্স, ট্যাক্স টোকেন, ফিটনেসসহ প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে ফুয়েল কার্ডের জন্য আবেদন করছেন। সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা কাগজপত্র যাচাই-বাছাই শেষে কার্ড প্রদানের কার্যক্রম পরিচালনা করছেন। যাচাই-বাছাই শেষ না হওয়া পর্যন্ত আবেদনকারীদের অপেক্ষা করতে হচ্ছে।

রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুল খালেক পাটোয়ারী বলেন, জেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী ফুয়েল কার্ড বিতরণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। নির্ধারিত কাগজপত্র যাচাই করে প্রকৃত যানবাহন মালিক ও চালকদের কার্ড দেওয়া হচ্ছে। যাতে কোনো অনিয়ম না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক করা হয়েছে।

এদিকে কয়েকজন মোটরসাইকেল চালক বলেন, হঠাৎ করে ফুয়েল কার্ড বাধ্যতামূলক হওয়ায় অনেকেই বিষয়টি আগে জানতে পারেননি। ফলে একসঙ্গে সবাই কার্ড নিতে আসায় ভিড় তৈরি হয়েছে। তবে কার্ড বিনামূল্যে দেওয়া হচ্ছে, এটা ভালো উদ্যোগ। দ্রুত কার্ড হাতে পেলে জ্বালানি সংগ্রহে কোনো সমস্যা হবে না।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সিরাজগঞ্জ জেলার পেট্রোল পাম্প থেকে জ্বালানি তেল (পেট্রোল ও অকটেন) সংগ্রহের ক্ষেত্রে ফুয়েল কার্ড সংগ্রহ বাধ্যতামূলক করা হয়েছে। ফুয়েল কার্ড সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হবে। সিরাজগঞ্জ পৌরসভা এবং সিরাজগঞ্জ সদর উপজেলাধীন যানবাহনের ফুয়েল কার্ড জেলা প্রশাসকের কার্যালয় থেকে সংগ্রহ করতে হবে। আর জেলার অন্যান্য উপজেলার যানবাহনের ফুয়েল কার্ড সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে সংগ্রহ করতে হবে।

জেলা প্রশাসনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৩০ মার্চ থেকে ৩১ মার্চ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে (সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত) ফুয়েল কার্ড সংগ্রহ করতে হবে। আগামী ১ এপ্রিল ২০২৬ থেকে ফুয়েল কার্ড ছাড়া পেট্রোল ও অকটেন বিক্রি করা হবে না।

ফুয়েল কার্ড সংগ্রহের জন্য জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, রেজিস্ট্রেশনের ফটোকপি, ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি, এক কপি পাসপোর্ট সাইজের ছবি, ফিটনেস ও ট্যাক্স টোকেনের কপিসহ প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হচ্ছে। পাশাপাশি সব কাগজপত্রের মূল কপি সঙ্গে আনতে বলা হয়েছে। এছাড়া পেশা বা জ্বালানি তেলের প্রয়োজনীয়তার প্রমাণকও দিতে হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

রায়গঞ্জে অজ্ঞাত গাড়ির চাপায় মাথাসহ বুক পিষ্ট, ঘটনাস্থলেই এক ব্যক্তির মৃত্যু

ফুয়েল কার্ড বিতরণ শুরু, রায়গঞ্জ উপজেলা পরিষদে ভোগান্তিতে বাইকাররা

Update Time : ০৩:৩৬:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬