Dhaka ০৪:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংর্বশেষ সংবাদ:
রায়গঞ্জে অজ্ঞাত গাড়ির চাপায় মাথাসহ বুক পিষ্ট, ঘটনাস্থলেই এক ব্যক্তির মৃত্যু রায়গঞ্জে পুলিশ নারী হেল্পডেস্ক ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক সভা রায়গঞ্জে এইচ.জি.বি.এল উচ্চ বিদ্যালয়ের নব গঠিত কমিটির পরিচিতি সভা ও অভিভাবক সমাবেশ রায়গঞ্জে মানবিক সহায়তা পেলেন ৩৮৫ দরিদ্র-অসহায় মানুষ রায়গঞ্জের নিমগাছীতে ট্রাকচাপায় মাছ ব্যবসায়ীর মৃত্যু, চালক পলাতক রায়গঞ্জে দেড়াগাঁতী রুদ্রপুর উচ্চবিদ্যালয়ে অভিভাবক সমাবেশ নলকার উন্নয়নে নতুন প্রত্যয়, চেয়ারম্যান পদে লড়তে চান এস এম রেজাউল করিম ৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ রায়গঞ্জে কুটির শিল্প ও বাণিজ্য মেলার আনুষ্ঠানিক উদ্বোধন রায়গঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে মো. ইলিয়াস নামে এক যুবক নিহত হয়েছেন

ভাঙা এপ্রোচে থমকে গেছে জীবন—লামার কিল্লাছড়া পাড়াবাসীর নিরাপদ চলাচলের আকুতি

  • Reporter Name
  • Update Time : ০৬:৫৭:১০ পূর্বাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬
  • ২২ Time View

লামা (বান্দরবান) প্রতিনিধি:

বান্দরবান জেলার লামা উপজেলার সরই ইউনিয়নের কিল্লাছড়া পাড়ায় একটি সেতুর এপ্রোচ ভেঙে যাওয়ায় দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে শিশু, শিক্ষার্থী, নারী, বৃদ্ধ ও কর্মজীবী মানুষকে এই পথে চলাচল করতে হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, সেতুর এপ্রোচের বড় একটি অংশ ভেঙে পড়ায় যানবাহন চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে। সামান্য বৃষ্টি হলেই পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। ফলে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, রোগী, কৃষক এবং সাধারণ মানুষকে সীমাহীন ভোগান্তির শিকার হতে হচ্ছে।
এলাকাবাসীর ভাষ্য, বহুবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হলেও এখনো কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। দ্রুত সংস্কার না হলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন তারা।
কিল্লাছড়া পাড়ার বাসিন্দারা অবিলম্বে সেতুর ভাঙা এপ্রোচ মেরামতের মাধ্যমে নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের একটাই প্রত্যাশা—দুর্ভোগের এই অধ্যায়ের অবসান হোক, নিরাপদ হোক কিল্লাছড়া পাড়ার মানুষের চলাচলের পথ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

রায়গঞ্জে অজ্ঞাত গাড়ির চাপায় মাথাসহ বুক পিষ্ট, ঘটনাস্থলেই এক ব্যক্তির মৃত্যু

ভাঙা এপ্রোচে থমকে গেছে জীবন—লামার কিল্লাছড়া পাড়াবাসীর নিরাপদ চলাচলের আকুতি

Update Time : ০৬:৫৭:১০ পূর্বাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬