Dhaka ১১:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংর্বশেষ সংবাদ:
রায়গঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে জনবল সংকট, ব্যাহত সেবা কার্যক্রম মাদকবিরোধী কর্মসূচির মধ্য দিয়ে রায়গঞ্জে ছাত্রদলের মতবিনিময় সভা রায়গঞ্জে টোকাই সেজে ঘোরাফেরা, স্থানীয়দের হাতে আটক যুবক রায়গঞ্জে ইকরা শিক্ষা পরিবারের বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত রায়গঞ্জে কৃষি জমির ধান কেটে নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ রায়গঞ্জে গরু চোরদের রুখতে বাঁশের গেট, পাহারায় গ্রামবাসীসহ থানা পুলিশ রায়গঞ্জে সড়ক সংস্কারের দাবিতে শিক্ষার্থী-অভিভাবকদের মানববন্ধন রায়গঞ্জের নিমগাছীতে খানাখন্দ ও কর্দমাক্ত রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন সংবাদ প্রকাশের পর ফুলজোড় নদীর কচুড়িপানা অপসারণ শুরু রায়গঞ্জে চাঁদা না দেওয়ায় বালু ব্যবসায়ীকে অপহরণ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

মাদকবিরোধী কর্মসূচির মধ্য দিয়ে রায়গঞ্জে ছাত্রদলের মতবিনিময় সভা

  • Reporter Name
  • Update Time : ০২:৩৬:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬
  • ৩৭ Time View

সিরাজগঞ্জের রায়গঞ্জে মাদকবিরোধী সচেতনতামূলক বিক্ষোভ মিছিল ও মতবিনিময় সভা করেছে হাজী ওয়াহেদ মরিয়ম অনার্স কলেজ শাখা ছাত্রদল। শিক্ষাঙ্গন ও সমাজকে মাদকমুক্ত রাখার লক্ষ্যে এ আয়োজন করা হয়।

শুক্রবার (১৫ মে) বিকেল ৩টার দিকে উপজেলার চান্দাইকোনা বাসস্ট্যান্ড চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে স্থানীয় সংসদ সদস্য ভি.পি আয়নুল হকের নেতৃত্বে একটি মাদকবিরোধী বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বাসস্ট্যান্ড ও আশপাশের সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা মাদকের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং জনসচেতনতা তৈরির আহ্বান জানান।

পরে একই স্থানে অনুষ্ঠিত হয় মতবিনিময় সভা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ-সলঙ্গা) আসনের সংসদ সদস্য ভি.পি আয়নুল হক। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ।

সভায় সভাপতিত্ব করেন হাজী ওয়াহেদ মরিয়ম অনার্স কলেজ ছাত্রদলের সভাপতি মো. শাহিন সুমন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. শামসুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. দুলাল হোসেন খান, চান্দাইকোনা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. আব্দুল মমিন সরকার, সাধারণ সম্পাদক মো. আবু সামা সরকার, রায়গঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. ইকবাল হোসেন এবং সদস্যসচিব মো. সাইফুল্লাহ ইবনে সজল।

এ ছাড়া রায়গঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, মাদক সমাজ ও তরুণ প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। তাই শিক্ষার্থীদের সচেতন করে তুলতে এবং সুস্থ রাজনৈতিক ও সামাজিক পরিবেশ গড়ে তুলতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। তারা ছাত্রদলকে আরও সুসংগঠিত করে শিক্ষাঙ্গনে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানের আয়োজন করে হাজী ওয়াহেদ মরিয়ম অনার্স কলেজ শাখা ছাত্রদল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

রায়গঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে জনবল সংকট, ব্যাহত সেবা কার্যক্রম

মাদকবিরোধী কর্মসূচির মধ্য দিয়ে রায়গঞ্জে ছাত্রদলের মতবিনিময় সভা

Update Time : ০২:৩৬:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬