Dhaka ০৫:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংর্বশেষ সংবাদ:
রায়গঞ্জে অজ্ঞাত গাড়ির চাপায় মাথাসহ বুক পিষ্ট, ঘটনাস্থলেই এক ব্যক্তির মৃত্যু রায়গঞ্জে পুলিশ নারী হেল্পডেস্ক ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক সভা রায়গঞ্জে এইচ.জি.বি.এল উচ্চ বিদ্যালয়ের নব গঠিত কমিটির পরিচিতি সভা ও অভিভাবক সমাবেশ রায়গঞ্জে মানবিক সহায়তা পেলেন ৩৮৫ দরিদ্র-অসহায় মানুষ রায়গঞ্জের নিমগাছীতে ট্রাকচাপায় মাছ ব্যবসায়ীর মৃত্যু, চালক পলাতক রায়গঞ্জে দেড়াগাঁতী রুদ্রপুর উচ্চবিদ্যালয়ে অভিভাবক সমাবেশ নলকার উন্নয়নে নতুন প্রত্যয়, চেয়ারম্যান পদে লড়তে চান এস এম রেজাউল করিম ৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ রায়গঞ্জে কুটির শিল্প ও বাণিজ্য মেলার আনুষ্ঠানিক উদ্বোধন রায়গঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে মো. ইলিয়াস নামে এক যুবক নিহত হয়েছেন

রায়গঞ্জ উপজেলায় পৃথক অভিযানে  ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ

  • Reporter Name
  • Update Time : ০১:৩৯:৩৭ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬
  • ১১৭ Time View

রায়গঞ্জ প্রতিনিধি,

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় পৃথক অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামিসহ মোট ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ সোমবার (৪ মে) সকালে তাঁদের সিরাজগঞ্জ সদর আদালতে সোপর্দ করা হয়।

থানা সূত্রে জানা যায়, সিআর মামলা নং-৮১/২৬ (রায়)-এর আওতায় দণ্ডবিধির বিভিন্ন ধারায় জারি করা গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে পাঁচজনকে আটক করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. তুজাম আলী (পিতা: মো. জয়নাল আবেদীন), মো. মুকুল ও মো. আলম (উভয়ের পিতা: আয়নাল শেখ), ইমান আলী (পিতা: মৃত নছু শেখ) এবং মো. মুন্না (পিতা: আ. আলীম)। তাঁদের সবার বাড়ি উপজেলার শৌলিরচর (শৌলিশাপলা) গ্রামে।

পুলিশ জানায়, মামলার ধারাগুলোতে সংঘবদ্ধভাবে দাঙ্গা, অবৈধ অনুপ্রবেশ, গুরুতর আঘাত, হত্যাচেষ্টা, চুরি, শ্লীলতাহানি, মারধর এবং অপরাধে সহায়তার মতো অভিযোগ রয়েছে।

এদিকে পৃথক আরেক অভিযানে রায়গঞ্জ থানার মামলা নং-০৩-এ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় মো. আমিরুল ইসলাম ওরফে কুদ্দুস সেখ (৪২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি বগুড়া জেলার শেরপুর উপজেলার সিংহের শিমলা এলাকার বাসিন্দা। সংশ্লিষ্ট ধারায় অবৈধ মাদকদ্রব্য সংরক্ষণ ও ব্যবসার অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা রয়েছে।

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুজ্জামান বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং আদালতের নির্দেশনা বাস্তবায়নে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় ওয়ারেন্টভুক্ত আসামি ও মাদক মামলার অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে এবং অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

রায়গঞ্জে অজ্ঞাত গাড়ির চাপায় মাথাসহ বুক পিষ্ট, ঘটনাস্থলেই এক ব্যক্তির মৃত্যু

রায়গঞ্জ উপজেলায় পৃথক অভিযানে  ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ

Update Time : ০১:৩৯:৩৭ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬