Dhaka ০৬:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংর্বশেষ সংবাদ:
রায়গঞ্জে অজ্ঞাত গাড়ির চাপায় মাথাসহ বুক পিষ্ট, ঘটনাস্থলেই এক ব্যক্তির মৃত্যু রায়গঞ্জে পুলিশ নারী হেল্পডেস্ক ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক সভা রায়গঞ্জে এইচ.জি.বি.এল উচ্চ বিদ্যালয়ের নব গঠিত কমিটির পরিচিতি সভা ও অভিভাবক সমাবেশ রায়গঞ্জে মানবিক সহায়তা পেলেন ৩৮৫ দরিদ্র-অসহায় মানুষ রায়গঞ্জের নিমগাছীতে ট্রাকচাপায় মাছ ব্যবসায়ীর মৃত্যু, চালক পলাতক রায়গঞ্জে দেড়াগাঁতী রুদ্রপুর উচ্চবিদ্যালয়ে অভিভাবক সমাবেশ নলকার উন্নয়নে নতুন প্রত্যয়, চেয়ারম্যান পদে লড়তে চান এস এম রেজাউল করিম ৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ রায়গঞ্জে কুটির শিল্প ও বাণিজ্য মেলার আনুষ্ঠানিক উদ্বোধন রায়গঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে মো. ইলিয়াস নামে এক যুবক নিহত হয়েছেন

রায়গঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে উপজেলা প্রশাসন ও বিএনপি

  • Reporter Name
  • Update Time : ০৯:৪৯:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
  • ৬৬ Time View

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধানগড়া ইউনিয়নের জয়নপুর গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন ও স্থানীয় বিএনপি নেতারা।

মঙ্গলবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল খালেক পাটোয়ারী। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারটির খোঁজখবর নেন এবং তাদের মাঝে চাল, ডালসহ নিত্যপ্রয়োজনীয় শুকনা খাবার বিতরণ করেন। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ অর্থ ও ঢেউ টিন দেওয়ার আশ্বাস দেন।

এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম এবং ধানগড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আমিনুল ইসলামসহ স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এর আগে রায়গঞ্জ উপজেলা বিএনপির পক্ষ থেকে দলের সাবেক সভাপতি শামছুল ইসলামের নেতৃত্বে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের মাঝে বস্ত্র ও নগদ অর্থ প্রদান করা হয়।

সহায়তা পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উল্লেখ্য, সোমবার (৯ মার্চ) সন্ধ্যায় উপজেলার ধানগড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জয়নপুর গ্রামের বাসিন্দা মো. সাদ্দাম শেখের বাড়িতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে তাঁর দুটি বসতঘর পুড়ে গিয়ে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

রায়গঞ্জে অজ্ঞাত গাড়ির চাপায় মাথাসহ বুক পিষ্ট, ঘটনাস্থলেই এক ব্যক্তির মৃত্যু

রায়গঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে উপজেলা প্রশাসন ও বিএনপি

Update Time : ০৯:৪৯:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬