Dhaka ০৫:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংর্বশেষ সংবাদ:
রায়গঞ্জে অজ্ঞাত গাড়ির চাপায় মাথাসহ বুক পিষ্ট, ঘটনাস্থলেই এক ব্যক্তির মৃত্যু রায়গঞ্জে পুলিশ নারী হেল্পডেস্ক ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক সভা রায়গঞ্জে এইচ.জি.বি.এল উচ্চ বিদ্যালয়ের নব গঠিত কমিটির পরিচিতি সভা ও অভিভাবক সমাবেশ রায়গঞ্জে মানবিক সহায়তা পেলেন ৩৮৫ দরিদ্র-অসহায় মানুষ রায়গঞ্জের নিমগাছীতে ট্রাকচাপায় মাছ ব্যবসায়ীর মৃত্যু, চালক পলাতক রায়গঞ্জে দেড়াগাঁতী রুদ্রপুর উচ্চবিদ্যালয়ে অভিভাবক সমাবেশ নলকার উন্নয়নে নতুন প্রত্যয়, চেয়ারম্যান পদে লড়তে চান এস এম রেজাউল করিম ৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ রায়গঞ্জে কুটির শিল্প ও বাণিজ্য মেলার আনুষ্ঠানিক উদ্বোধন রায়গঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে মো. ইলিয়াস নামে এক যুবক নিহত হয়েছেন

রায়গঞ্জে অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল মোবাইল কোর্ট, জরিমানা ১ লাখ টাকা

  • Reporter Name
  • Update Time : ০৪:৫৮:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
  • ৩৩ Time View

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে একটি ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে ভাটার মালিককে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুর ২টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা ৬টা ২০ মিনিট পর্যন্ত উপজেলার খামারগাতি এলাকায় জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ অভিযান চালানো হয়।
অভিযানে ‘মেসার্স লামিয়া/মাস্টার ব্রিকস’ নামের একটি ইটভাটাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি পরিবেশবিধি লঙ্ঘনের দায়ে ভাটাটির কিলন ও চিমনি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার (এসি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিন। পরিবেশ অধিদপ্তর, সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক মো. শাহিন আলম প্রসিকিউশন দেন। এ সময় কার্যালয়ের সহকারী পরিচালক তুহিন আলম উপস্থিত ছিলেন।
অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় আনসার সদস্য ও সংশ্লিষ্ট থানা–পুলিশের একটি দল অংশ নেয়।
পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান চলমান থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

রায়গঞ্জে অজ্ঞাত গাড়ির চাপায় মাথাসহ বুক পিষ্ট, ঘটনাস্থলেই এক ব্যক্তির মৃত্যু

রায়গঞ্জে অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল মোবাইল কোর্ট, জরিমানা ১ লাখ টাকা

Update Time : ০৪:৫৮:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬