Dhaka ০৬:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংর্বশেষ সংবাদ:
রায়গঞ্জে অজ্ঞাত গাড়ির চাপায় মাথাসহ বুক পিষ্ট, ঘটনাস্থলেই এক ব্যক্তির মৃত্যু রায়গঞ্জে পুলিশ নারী হেল্পডেস্ক ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক সভা রায়গঞ্জে এইচ.জি.বি.এল উচ্চ বিদ্যালয়ের নব গঠিত কমিটির পরিচিতি সভা ও অভিভাবক সমাবেশ রায়গঞ্জে মানবিক সহায়তা পেলেন ৩৮৫ দরিদ্র-অসহায় মানুষ রায়গঞ্জের নিমগাছীতে ট্রাকচাপায় মাছ ব্যবসায়ীর মৃত্যু, চালক পলাতক রায়গঞ্জে দেড়াগাঁতী রুদ্রপুর উচ্চবিদ্যালয়ে অভিভাবক সমাবেশ নলকার উন্নয়নে নতুন প্রত্যয়, চেয়ারম্যান পদে লড়তে চান এস এম রেজাউল করিম ৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ রায়গঞ্জে কুটির শিল্প ও বাণিজ্য মেলার আনুষ্ঠানিক উদ্বোধন রায়গঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে মো. ইলিয়াস নামে এক যুবক নিহত হয়েছেন

রায়গঞ্জে আশ্রয়ণ প্রকল্পে বৃদ্ধের রহস্যজনক মৃত্যু

  • Reporter Name
  • Update Time : ০১:১৬:৫৮ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬
  • ১২৮ Time View

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় আশ্রয়ণ প্রকল্পে বসবাসরত এক বৃদ্ধের রহস্যজনক মৃত্যু হয়েছে।

শনিবার বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার ধামাইনগর ইউনিয়নের ক্ষীরতলা এলাকার প্রতাব আশ্রয়ণ প্রকল্পে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল হান্নান (৬২) ওই এলাকার মৃত বরকত উল্লাহ মাস্টারের ছেলে। তিনি পরিবার নিয়ে প্রতাব আশ্রয়ণ প্রকল্পের একটি ঘরে বসবাস করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক দিন ধরে আব্দুল হান্নানের সঙ্গে তাঁর স্ত্রী আফসানা বেগমের পারিবারিক কলহ চলছিল। আর্থিক অনটনের কারণে তাঁদের মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ হতো বলে প্রতিবেশীরা জানান।

শনিবার বিকেলে তাঁদের ঘর থেকে হঠাৎ চিৎকারের শব্দ শুনে আশপাশের লোকজন সেখানে ছুটে যান। পরে ঘরের ভেতরে আব্দুল হান্নানকে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।

খবর পেয়ে রায়গঞ্জ থানা–পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

রায়গঞ্জ থানার ওসি আহসানুজ্জামান জানায়, মৃত্যুর প্রকৃত কারণ জানতে বিষয়টি তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

রায়গঞ্জে অজ্ঞাত গাড়ির চাপায় মাথাসহ বুক পিষ্ট, ঘটনাস্থলেই এক ব্যক্তির মৃত্যু

রায়গঞ্জে আশ্রয়ণ প্রকল্পে বৃদ্ধের রহস্যজনক মৃত্যু

Update Time : ০১:১৬:৫৮ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬