Dhaka ০৫:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংর্বশেষ সংবাদ:
রায়গঞ্জে অজ্ঞাত গাড়ির চাপায় মাথাসহ বুক পিষ্ট, ঘটনাস্থলেই এক ব্যক্তির মৃত্যু রায়গঞ্জে পুলিশ নারী হেল্পডেস্ক ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক সভা রায়গঞ্জে এইচ.জি.বি.এল উচ্চ বিদ্যালয়ের নব গঠিত কমিটির পরিচিতি সভা ও অভিভাবক সমাবেশ রায়গঞ্জে মানবিক সহায়তা পেলেন ৩৮৫ দরিদ্র-অসহায় মানুষ রায়গঞ্জের নিমগাছীতে ট্রাকচাপায় মাছ ব্যবসায়ীর মৃত্যু, চালক পলাতক রায়গঞ্জে দেড়াগাঁতী রুদ্রপুর উচ্চবিদ্যালয়ে অভিভাবক সমাবেশ নলকার উন্নয়নে নতুন প্রত্যয়, চেয়ারম্যান পদে লড়তে চান এস এম রেজাউল করিম ৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ রায়গঞ্জে কুটির শিল্প ও বাণিজ্য মেলার আনুষ্ঠানিক উদ্বোধন রায়গঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে মো. ইলিয়াস নামে এক যুবক নিহত হয়েছেন

রায়গঞ্জে ইটভাটায় অভিযানে দুই ভাটায় ৯ লাখ টাকা জরিমানা, একটির কার্যক্রম বন্ধ ঘোষণা

  • Reporter Name
  • Update Time : ১১:১৩:৪১ পূর্বাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬
  • ৯১ Time View

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় অবৈধভাবে পরিচালিত ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে দুই প্রতিষ্ঠানকে মোট ৯ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই অভিযানে একটি ইটভাটাকে চলতি এপ্রিল মাসজুড়ে কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) সকাল সাড়ে ১১টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের ষোলমাইল ও রুদ্রপুর এলাকায় জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালিত হয়।

অভিযান সংশ্লিষ্ট সূত্র জানায়, কোদলাদিঘর এলাকার মেসার্স বন্ধন ব্রিকসকে ৩ লাখ টাকা এবং রুদ্রপুর এলাকার মেসার্স এসকেবি ব্রিকসকে ৬ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।

এদিকে ভূইয়াগাতি এলাকার মেসার্স এস অ্যান্ড বি ব্রিকসকে এপ্রিল মাসের মধ্যে সব ধরনের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি ভাটার মালিকের কাছ থেকে লিখিত মুচলেকা নেওয়া হয়েছে।

অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিন। পরিবেশ অধিদপ্তর, সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক মো. শাহিন আলম প্রসিকিউশন পরিচালনা করেন। এ সময় সহকারী পরিচালক তুহিন আলম উপস্থিত ছিলেন।

মোবাইল কোর্ট চলাকালে আইনশৃঙ্খলা রক্ষায় থানা পুলিশের একটি দল সার্বিক সহায়তা প্রদান করে।

পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, পরিবেশের ক্ষতি রোধে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

রায়গঞ্জে অজ্ঞাত গাড়ির চাপায় মাথাসহ বুক পিষ্ট, ঘটনাস্থলেই এক ব্যক্তির মৃত্যু

রায়গঞ্জে ইটভাটায় অভিযানে দুই ভাটায় ৯ লাখ টাকা জরিমানা, একটির কার্যক্রম বন্ধ ঘোষণা

Update Time : ১১:১৩:৪১ পূর্বাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬