Dhaka ০৫:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংর্বশেষ সংবাদ:
রায়গঞ্জে অজ্ঞাত গাড়ির চাপায় মাথাসহ বুক পিষ্ট, ঘটনাস্থলেই এক ব্যক্তির মৃত্যু রায়গঞ্জে পুলিশ নারী হেল্পডেস্ক ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক সভা রায়গঞ্জে এইচ.জি.বি.এল উচ্চ বিদ্যালয়ের নব গঠিত কমিটির পরিচিতি সভা ও অভিভাবক সমাবেশ রায়গঞ্জে মানবিক সহায়তা পেলেন ৩৮৫ দরিদ্র-অসহায় মানুষ রায়গঞ্জের নিমগাছীতে ট্রাকচাপায় মাছ ব্যবসায়ীর মৃত্যু, চালক পলাতক রায়গঞ্জে দেড়াগাঁতী রুদ্রপুর উচ্চবিদ্যালয়ে অভিভাবক সমাবেশ নলকার উন্নয়নে নতুন প্রত্যয়, চেয়ারম্যান পদে লড়তে চান এস এম রেজাউল করিম ৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ রায়গঞ্জে কুটির শিল্প ও বাণিজ্য মেলার আনুষ্ঠানিক উদ্বোধন রায়গঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে মো. ইলিয়াস নামে এক যুবক নিহত হয়েছেন

রায়গঞ্জে ওয়ারেন্টভুক্ত আসামিসহ পাঁচজন গ্রেফতার

  • Reporter Name
  • Update Time : ১২:০১:৪২ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬
  • ৪৩ Time View

সিরাজগঞ্জের রায়গঞ্জে পৃথক অভিযানে ওয়ারেন্টভুক্ত মাদক মামলার এক আসামি, মারামারি মামলার এক আসামি এবং গাঁজা সেবনের অভিযোগে আইনের সঙ্গে সংঘাতে জড়িত তিন শিশুকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার (৭ জুন) রায়গঞ্জ থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। পরে পুলিশ স্কটের মাধ্যমে চালান মূলে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতদের মধ্যে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি শাহিন (২৫), উপজেলার বেতুয়া পূর্বপাড়া গ্রামের বেরাজ আলীর ছেলে। এছাড়া নিয়মিত মারামারি মামলার আসামি মো. শহিদুল ইসলাম খন্দকার (৪১), উপজেলার বাসুরিয়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে।

এদিকে গাঁজা সেবনের অভিযোগে আইনের সঙ্গে সংঘাতে জড়িত শিশু বিষ্ণু কুমার (১৭), পিতা কৃষ্ণচন্দ্র ও শুভ দাস (১৬), উভয়ে চান্দাইকোনা কলেজপাড়া এলাকার বাসিন্দা এবং জিম হোসেন (১৬), বগুড়ার শেরপুর উপজেলার সীমাবাড়ী এলাকার সোহেল রানার ছেলে, তাদেরও আটক করা হয়েছে।

রায়গঞ্জ থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

রায়গঞ্জে অজ্ঞাত গাড়ির চাপায় মাথাসহ বুক পিষ্ট, ঘটনাস্থলেই এক ব্যক্তির মৃত্যু

রায়গঞ্জে ওয়ারেন্টভুক্ত আসামিসহ পাঁচজন গ্রেফতার

Update Time : ১২:০১:৪২ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬