Dhaka ০৫:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংর্বশেষ সংবাদ:
রায়গঞ্জে অজ্ঞাত গাড়ির চাপায় মাথাসহ বুক পিষ্ট, ঘটনাস্থলেই এক ব্যক্তির মৃত্যু রায়গঞ্জে পুলিশ নারী হেল্পডেস্ক ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক সভা রায়গঞ্জে এইচ.জি.বি.এল উচ্চ বিদ্যালয়ের নব গঠিত কমিটির পরিচিতি সভা ও অভিভাবক সমাবেশ রায়গঞ্জে মানবিক সহায়তা পেলেন ৩৮৫ দরিদ্র-অসহায় মানুষ রায়গঞ্জের নিমগাছীতে ট্রাকচাপায় মাছ ব্যবসায়ীর মৃত্যু, চালক পলাতক রায়গঞ্জে দেড়াগাঁতী রুদ্রপুর উচ্চবিদ্যালয়ে অভিভাবক সমাবেশ নলকার উন্নয়নে নতুন প্রত্যয়, চেয়ারম্যান পদে লড়তে চান এস এম রেজাউল করিম ৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ রায়গঞ্জে কুটির শিল্প ও বাণিজ্য মেলার আনুষ্ঠানিক উদ্বোধন রায়গঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে মো. ইলিয়াস নামে এক যুবক নিহত হয়েছেন

রায়গঞ্জে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ কার্যক্রম শুরু

  • Reporter Name
  • Update Time : ১১:৫৯:২৬ পূর্বাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬
  • ৬৪ Time View

ষি প্রণোদনা কর্মসূচির আওতায় সিরাজগঞ্জের রায়গঞ্জে পাট, তিল ও আউশ ধানের বিনা মূল্যে বীজ ও সার বিতরণ শুরু হয়েছে।

শনিবার (৪ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কার্যক্রমের উদ্বোধন করেন সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ভিপি আইনুল হক। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুল খালেক পাটোয়ারীর সভাপতিত্বে ও উপজেলা কৃষি কর্মকর্তা মো. মমিনুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় কৃষকেরা অংশ নেন।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, প্রণোদনা কর্মসূচির আওতায় পাট চাষের জন্য ১০০ জন কৃষককে প্রতি জনকে ১ কেজি বীজ, ৫ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার দেওয়া হচ্ছে। তিল চাষের জন্য ১০০ জন কৃষককে বীজের পাশাপাশি ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার প্রদান করা হচ্ছে। এছাড়া আউশ ধান চাষের জন্য ৯০০ জন কৃষককে প্রতি জনকে ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হচ্ছে।

বক্তারা বলেন, সরকারের এ ধরনের প্রণোদনা কৃষকদের উৎপাদন ব্যয় কমাতে সহায়তা করবে এবং খরিপ মৌসুমে ফসল উৎপাদন বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে এটি কৃষকদের আধুনিক ও লাভজনক চাষাবাদে উৎসাহিত করবে।

কৃষি বিভাগ জানায়, এ কর্মসূচির আওতায় উপজেলায় মোট ১ হাজার ১০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক সরাসরি উপকৃত হচ্ছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

রায়গঞ্জে অজ্ঞাত গাড়ির চাপায় মাথাসহ বুক পিষ্ট, ঘটনাস্থলেই এক ব্যক্তির মৃত্যু

রায়গঞ্জে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ কার্যক্রম শুরু

Update Time : ১১:৫৯:২৬ পূর্বাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬