Dhaka ০৫:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংর্বশেষ সংবাদ:
রায়গঞ্জে অজ্ঞাত গাড়ির চাপায় মাথাসহ বুক পিষ্ট, ঘটনাস্থলেই এক ব্যক্তির মৃত্যু রায়গঞ্জে পুলিশ নারী হেল্পডেস্ক ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক সভা রায়গঞ্জে এইচ.জি.বি.এল উচ্চ বিদ্যালয়ের নব গঠিত কমিটির পরিচিতি সভা ও অভিভাবক সমাবেশ রায়গঞ্জে মানবিক সহায়তা পেলেন ৩৮৫ দরিদ্র-অসহায় মানুষ রায়গঞ্জের নিমগাছীতে ট্রাকচাপায় মাছ ব্যবসায়ীর মৃত্যু, চালক পলাতক রায়গঞ্জে দেড়াগাঁতী রুদ্রপুর উচ্চবিদ্যালয়ে অভিভাবক সমাবেশ নলকার উন্নয়নে নতুন প্রত্যয়, চেয়ারম্যান পদে লড়তে চান এস এম রেজাউল করিম ৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ রায়গঞ্জে কুটির শিল্প ও বাণিজ্য মেলার আনুষ্ঠানিক উদ্বোধন রায়গঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে মো. ইলিয়াস নামে এক যুবক নিহত হয়েছেন

রায়গঞ্জে গরু চোরদের রুখতে বাঁশের গেট, পাহারায় গ্রামবাসীসহ থানা পুলিশ

  • Reporter Name
  • Update Time : ০১:২৭:৩১ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬
  • ৫০ Time View

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় গরু চুরি প্রতিরোধে নেওয়া হয়েছে ব্যতিক্রমী উদ্যোগ। চোরদের যাতায়াত ও পিকআপ ভ্যান প্রবেশ ঠেকাতে বিভিন্ন গ্রাম ও পাড়া-মহল্লার সংযোগ সড়কে বাঁশ বেঁধে তৈরি করা হয়েছে অস্থায়ী ব্যারিয়ার। পুলিশের উদ্যোগে স্থানীয় খামারি ও গ্রামবাসীর অংশগ্রহণে চলছে রাতভর পাহারাও।

উপজেলার বিভিন্ন ইউনিয়ন ঘুরে দেখা গেছে, সন্ধ্যার পর থেকেই গুরুত্বপূর্ণ সড়ক ও গ্রামের প্রবেশপথে বাঁশ দিয়ে প্রতিবন্ধকতা তৈরি করা হচ্ছে। কোথাও কোথাও স্থানীয় তরুণ ও কৃষকেরা দলবদ্ধ হয়ে লাঠি ও টর্চ হাতে পাহারা দিচ্ছেন। বিশেষ করে ধানগড়া, চান্দাইকোনা, ব্রহ্মগাছা ও ধামাইনগর ইউনিয়নসহ আশপাশের এলাকায় এ তৎপরতা বেশি দেখা গেছে।

ডুমরাই গ্রামের খামারি সবুজ হোসেন বলেন, অনেক কষ্ট করে গরু লালন-পালন করা হয়। কিন্তু সম্প্রতি সংঘবদ্ধ চোরচক্র ট্রাক বা পিকআপ নিয়ে গ্রামে ঢুকে দ্রুত গবাদিপশু চুরি করে নিয়ে যাচ্ছে। তাই নিজেদের নিরাপত্তার জন্য গ্রামবাসী একসঙ্গে কাজ করছেন।

শালিয়াগাড়ি গ্রামের বাসিন্দা মতিয়ার রহমান জানান, রায়গঞ্জ থানার নির্দেশনায় শালিয়াগাড়ি বাজারেও বাঁশের ব্যারিয়ার বসানো হয়েছে। পুলিশি টহলের পাশাপাশি স্থানীয়রা পাহারার ব্যবস্থা করেছেন। অপরিচিত কোনো যানবাহন গ্রামে প্রবেশ করলে তাৎক্ষণিকভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

চান্দাইকোনা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু সামা সরকার বলেন, তাঁদের গ্রামের প্রবেশপথে শক্ত বাঁশ দিয়ে গেটের মতো ব্যারিয়ার তৈরি করা হয়েছে। রাত ১০টা থেকে ভোর পর্যন্ত খামারিরা পালাক্রমে পাহারা দিচ্ছেন। সন্দেহভাজন কাউকে দেখলে দ্রুত এলাকাবাসীকে সতর্ক করার ব্যবস্থাও রাখা হয়েছে। এ কাজে পুলিশের বিট কর্মকর্তা ও গ্রাম পুলিশ সদস্যরা সহযোগিতা করছেন।

চান্দাইকোনা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হাবিবুর রহমান খান বলেন, জনবলের সীমাবদ্ধতার কারণে পুলিশের একার পক্ষে সব এলাকায় নজরদারি করা কঠিন। তাই খামারিদের এই সম্মিলিত উদ্যোগ চুরি প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখছে। তবে কাউকে সন্দেহ হলে আইন নিজের হাতে তুলে না নিয়ে পুলিশে খবর দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুজ্জামান বলেন, শুধু ঈদকে সামনে রেখে নয়, গত দুই মাস ধরেই উপজেলার গুরুত্বপূর্ণ প্রবেশপথগুলোতে বাঁশের ব্যারিয়ার বসানো হয়েছে। এ কাজে পুলিশের বিট কর্মকর্তা, গ্রাম পুলিশ ও স্থানীয় খামারিরা একসঙ্গে কাজ করছেন। তিনি আশা প্রকাশ করেন, এসব উদ্যোগের ফলে উপজেলায় গরু চুরি অনেকাংশে কমে আসবে এবং খামারিরা নিরাপদে গবাদিপশু পালন করতে পারবেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

রায়গঞ্জে অজ্ঞাত গাড়ির চাপায় মাথাসহ বুক পিষ্ট, ঘটনাস্থলেই এক ব্যক্তির মৃত্যু

রায়গঞ্জে গরু চোরদের রুখতে বাঁশের গেট, পাহারায় গ্রামবাসীসহ থানা পুলিশ

Update Time : ০১:২৭:৩১ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬