Dhaka ০৫:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংর্বশেষ সংবাদ:
রায়গঞ্জে অজ্ঞাত গাড়ির চাপায় মাথাসহ বুক পিষ্ট, ঘটনাস্থলেই এক ব্যক্তির মৃত্যু রায়গঞ্জে পুলিশ নারী হেল্পডেস্ক ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক সভা রায়গঞ্জে এইচ.জি.বি.এল উচ্চ বিদ্যালয়ের নব গঠিত কমিটির পরিচিতি সভা ও অভিভাবক সমাবেশ রায়গঞ্জে মানবিক সহায়তা পেলেন ৩৮৫ দরিদ্র-অসহায় মানুষ রায়গঞ্জের নিমগাছীতে ট্রাকচাপায় মাছ ব্যবসায়ীর মৃত্যু, চালক পলাতক রায়গঞ্জে দেড়াগাঁতী রুদ্রপুর উচ্চবিদ্যালয়ে অভিভাবক সমাবেশ নলকার উন্নয়নে নতুন প্রত্যয়, চেয়ারম্যান পদে লড়তে চান এস এম রেজাউল করিম ৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ রায়গঞ্জে কুটির শিল্প ও বাণিজ্য মেলার আনুষ্ঠানিক উদ্বোধন রায়গঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে মো. ইলিয়াস নামে এক যুবক নিহত হয়েছেন

রায়গঞ্জে গ্রামীণ সড়ক দখল করে বেড়া নির্মাণের অভিযোগ ভোগান্তিতে গ্রামের ২০ পরিবার

  • Reporter Name
  • Update Time : ০৩:১৭:৩০ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬
  • ৬৬ Time View

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধামাইনগর ইউনিয়নের আন্দ্রা গ্রামের একটি গুরুত্বপূর্ণ গ্রামীণ সড়ক দখল করে চলাচলে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক ব্যক্তির বিরুদ্ধে। এতে দীর্ঘদিন ধরে ওই সড়ক ব্যবহারকারী গ্রামের পূর্বপাড়ার অন্তত ২০টি পরিবার চরম ভোগান্তিতে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, আন্দ্রা গ্রামের পূর্বপাড়া থেকে আশপাশের কয়েকটি এলাকার সঙ্গে সংযোগকারী এই সড়কটি প্রায় ৪০ থেকে ৪৫ বছর ধরে এলাকার মানুষের একমাত্র চলাচলের পথ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। প্রতিদিন স্কুলগামী শিক্ষার্থী, কৃষক, রোগীসহ সাধারণ মানুষ এই পথ দিয়েই যাতায়াত করে থাকেন।
এলাকাবাসীর অভিযোগ, স্থানীয় সরকারের উদ্যোগে সড়কটি চলাচলের উপযোগী করতে হেয়ারিংবোন (ইট বসানো) পদ্ধতিতে নির্মাণ করা হয়।

তবে সম্প্রতি একই গ্রামের বাসিন্দা আছির উদ্দিনের ছেলে মো. মজিবুর রহমান সড়কের হেয়ারিংবোনের ইট তুলে ফেলেন। পাশাপাশি রাস্তার মাঝখানে বেড়া নির্মাণ করে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। এতে সড়ক দিয়ে যানবাহন চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে।

স্থানীয় বাসিন্দা আব্দুল্লাহ আল মামুন বলেন, “এই রাস্তা দিয়ে আমাদের বাচ্চারা স্কুলে যায়, অসুস্থ রোগীদের হাসপাতালে নিতে হয়। কিন্তু এখন বেড়া দেওয়ায় চলাচল করা অসম্ভব হয়ে পড়েছে। আমরা বাধ্য হয়ে বিকল্প পথ ব্যবহার করছি, যা কষ্ট সাধ্য ।”

কৃষক মো. জুবায়ের হোসেন জেমস বলেন, “ধানসহ কৃষিপণ্য আনা-নেওয়ায় বড় সমস্যায় পড়েছি। কয়েক দিন আগে ধান কেটে বাড়ির বাইরে রেখেছি, কিন্তু গাড়ি আসতে না পারায় ধান নষ্ট হওয়ার উপক্রম। দ্রুত রাস্তা খুলে না দিলে কৃষকদের ক্ষতি আরও বাড়বে।”

স্থানীয়রা আরও জানান, বিষয়টি নিয়ে গ্রাম্যভাবে একাধিকবার সমাধানের চেষ্টা করা হলেও কোনো সুরাহা হয়নি। পরে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছেও লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

অভিযোগের বিষয়টি অস্বীকার করে মজিবুর রহমান বলেন, “আমি কোনো সরকারি রাস্তা দখল করিনি। আমার নিজস্ব জমির সীমানার মধ্যেই বেড়া দিয়েছি। বর্তমান বিষয়টি নিয়ে ভুল ব্যাখ্যা দিয়ে আমাকে দোষারোপ করা হচ্ছে।”

রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল খালেক পাটোয়ারী বলেন, “এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।” এদিকে ভুক্তভোগী এলাকাবাসী দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের দাবি, সরেজমিনে তদন্ত করে সড়কের সকল প্রতিবন্ধকতা অপসারণের মাধ্যমে জনসাধারণের চলাচল স্বাভাবিক করা হোক।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

রায়গঞ্জে অজ্ঞাত গাড়ির চাপায় মাথাসহ বুক পিষ্ট, ঘটনাস্থলেই এক ব্যক্তির মৃত্যু

রায়গঞ্জে গ্রামীণ সড়ক দখল করে বেড়া নির্মাণের অভিযোগ ভোগান্তিতে গ্রামের ২০ পরিবার

Update Time : ০৩:১৭:৩০ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬