Dhaka ০৫:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংর্বশেষ সংবাদ:
রায়গঞ্জে আলোচিত অটোমিশু ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ৪ রায়গঞ্জে ধর্ষণের আলামত নষ্টের অভিযোগ অস্বীকার করে নার্সের সংবাদ সম্মেলন রায়গঞ্জে প্রতিবন্ধী শিক্ষার্থী ধর্ষণের বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ রায়গঞ্জে কুখ্যাত ডাকাতখ্যাত ব্যক্তিসহ ছয়জন গ্রেপ্তার রায়গঞ্জে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগ, বিচার না পেয়ে ঘুরছেন স্বজনেরা রায়গঞ্জে শিক্ষার্থী নিখোঁজের ঘটনায় শিক্ষক গ্রেপ্তার রায়গঞ্জে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত হাট পাঙ্গাসী সড়কে মৃত্যুফাঁদ: খানাখন্দে অতিষ্ঠ জনজীবন ঈদ উপলক্ষে রায়গঞ্জে ৬০০ অসহায় মানুষের হাতে প্রধানমন্ত্রীর সহায়তার অর্থ বিতরণ সলঙ্গায় আলোক যাত্রার উদ্যোগে দুই শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ

রায়গঞ্জে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত

  • Reporter Name
  • Update Time : ০৮:০৫:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬
  • ৪২ Time View

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জের রায়গঞ্জে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ মে) সকাল ১০টায় রায়গঞ্জ উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. শামছুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য ভিপি আয়নুল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য রাহিদ মান্নান লেলিন, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শামসুল ইসলাম খাঁ, সহ-সভাপতি খাইরুল ইসলাম মাস্টার, যুগ্ম সাধারণ সম্পাদক মো. দুলাল হোসেন খান, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ ও আব্দুল কুদ্দুস মণ্ডল, সাবেক আহ্বায়ক ব্যারিস্টার আব্দুল বাতেন, পৌর বিএনপির সাবেক সভাপতি হাতেম আলী সুজন, সাধারণ সম্পাদক রাশেদুল হাসান মিরন, উপজেলা যুবদলের সভাপতি আব্দুর রাজ্জাক রানা, সাধারণ সম্পাদক প্যারিস খান এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোকাদ্দেস হোসেন সোহান।

আলোচনা সভায় বক্তারা জিয়াউর রহমানের কর্মময় জীবন, স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশ পুনর্গঠনে তাঁর অবদান, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা এবং দেশের উন্নয়নে তাঁর ভূমিকার বিভিন্ন দিক তুলে ধরেন। তাঁরা তাঁর আদর্শ ধারণ করে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান।

এ সময় উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

রায়গঞ্জে আলোচিত অটোমিশু ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ৪

রায়গঞ্জে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত

Update Time : ০৮:০৫:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬